১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


১ শিশুর জন্য ৩,৭৩৩, সর্বোচ্চ ৬,৯৩৫ ডলার
২৩ জানুয়ারি থেকে ট্যাক্স রিটার্ন শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
২৩ জানুয়ারি থেকে ট্যাক্স রিটার্ন শুরু


ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) আগামী ২৩ জানুয়ারি সোমবার থেকে ২০২২ সালের ট্যাক্স রিটার্ন ফাইলিং ও প্রসেসিং শুরু করবে। গত ১২ জানুয়ারি আইআরএস-এর ২০২৩ কর মৌসুমের শুরু হিসেবে ঘোষণা দিয়েছে। এ বছর ১৬৮ মিলিয়নের বেশি ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন দাখিল করা হবে বলে আইআরএস আশা করে। ব্যক্তিগত আয়কর রিটার্ন ১৮ এপ্রিল পর্যন্ত। এ মৌসুমে কোন জরিমানা ছাড়া ২০২২ সালের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। তবে প্রয়োজনে আবেদন করে ৬ মাসের সময় বর্ধিত করা যাবে। এতে আবেদনকারীদের বর্ধিত সময়ের জন্য পেমেন্ট এমাউন্টের উপর সুদ দিতে হবে। যারা এক্সটেনশনের জন্য আবেদন করবেন তারা সোমবার ১৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত ফাইল করতে পারেন। 

আইআরএস আশা করে বেশিরভাগ করদাতা ইলেকট্রনিকভাবে রিটার্ন ফাইল করার ২১ দিনের মধ্যে তাদের রিফান্ড ফেরত পাবেন, যদি তারা ডিরেক্ট ডিপোজিট বেছে নেন।

এ বছর সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট কোন শিশু ছাড়া সর্বোচ্চ ৫৬০ ডলার, এক শিশুর জন্য সর্বোচ্চ ৩,৭৩৩ ডলার, ২ শিশুর জন্য সর্বোচ্চ ৬,১৬৪ ডলার, তিন বা বেশি শিশুর জন্য ৬,৯৩৫ ডলার। এক্ষেত্রে বিনিয়োগ আয় সীমা যেমন ইন্টারেস্ট, স্টক মার্কেট আয় এবং অন্যান্য বিনিয়োগ আয় ১০,৩০০ বা তার কম থাকতে হবে। এ বছর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে ২ হাজার ডলার। 

গত তিন বছর কর মৌসুম মহামারি দ্বারা আক্রান্ত বা প্রভাবিত হওয়ার কারণে এ বছর আইআরএস করদাতাদের জন্য সেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত আগস্ট মাসে কংগ্রেস অনুমোদিত মুদ্রাস্ফীতি হ্রাস আইনের অংশ হিসেবে আইআরএস ৫ হাজারের বেশি নতুন টেলিফোন সহায়ক নিয়োগ দিয়েছে। তার সাথে করদাতাদের সহায়তা করার জন্য আরও ব্যক্তিগত কর্মি নিয়োগ দিয়েছে।

শেয়ার করুন