১২ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৪:২৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন উজ্জীবিত নববর্ষ উদযাপন যে বার্তা দিয়ে গেল ২০২৬ সালের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে ১৬ মিলিয়ন অভিবাসী ভোটার আইএমএফ’র শর্তের নেপথ্যে রাজনীতি না অন্যকিছু


মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা জেডি ভ্যান্স


যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত ৫ জানুয়ারি সোমবার সিক্রেট সার্ভিস এ খবর জানিয়েছে। 

সিএনএসএ’র প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ভ্যান্স ও তাঁর পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাচ ভাঙা। তবে ঠিক কীভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানান, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত ঘটনাটি ঘটে রোববার। 

সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচারের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পুলিশকে সহায়তার জন্য ডাকে। গোয়েন্দা সংস্থাটি ওই সময় এক ব্যক্তিকে ‘দৌড়ে যেতে’ দেখতে পায়। পরে তারা সাহায্যের জন্য ছুটে আসে।

শেয়ার করুন