১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৩:১৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে খোদ রিপাবলিকানরাই বিভক্ত : জরিপ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৬
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে খোদ রিপাবলিকানরাই বিভক্ত : জরিপ ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন নীতি ও ধরপাকড় অভিযান নিয়ে খোদ তার নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই বিভক্তি দেখা দিয়েছে। সাম্প্রতিক অভিযানে এক নারী নিহতের ঘটনা এবং নিয়মিত সহিংসতার জেরে জনমনে উদ্বেগ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এই জরিপে ১ হাজার ২১৭ জন মার্কিন নাগরিক অংশ নিয়েছেন।

জরিপের ফলাফল অনুযায়ী ট্রাম্পের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকানদের একটি বড় অংশই এখন অভিবাসন কর্মকর্তাদের অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। বিশেষ করে মিনিয়াপোলিসে রেনি নিকোল গুড (৩৭) নামের এক নারী নিহতের ঘটনায় খোদ ট্রাম্পশিবিরে অস্বস্তি তৈরি হয়েছে।

জরিপে অংশগ্রহণকারী রিপাবলিকানদের ৫৯ শতাংশ মনে করেন, গ্রেফতার নিশ্চিত করতে প্রয়োজনে কর্মকর্তাদের বল প্রয়োগ করা উচিত। তবে ৩৯ শতাংশ রিপাবলিকান ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, কর্মকর্তাদের উচিত মানুষের জীবন ও শারীরিক ক্ষতির ঝুঁকি কমানো। অন্যদিকে ডেমোক্র্যাটরা এ বিষয়ে প্রায় এককাট্টা। দলটির ৯৬ শতাংশ সমর্থকই যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর পক্ষে মত দিয়েছেন।

গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এখন ট্রাম্পের অভিবাসন নীতির জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জরিপে দেখা গেছে, অভিবাসন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের প্রতি জনসমর্থন কমে ৪০ শতাংশে নেমেছে, গত ফেব্রুয়ারিতেও যা ছিল ৫০ শতাংশ। ট্রাম্পের সামগ্রিক গ্রহণযোগ্যতাও (অ্যাপ্রুভাল রেটিং) আগের চেয়ে কমে এখন ৪১ শতাংশে দাঁড়িয়েছে।

৭ জানুয়ারি মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তার গুলিতে রেনি গুড নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই গত ১৪ জানুয়ারি বুধবার রাতে ভেনেজুয়েলার এক নাগরিককে গ্রেফতারের সময় তাঁর পায়ে গুলি ছুড়েছেন এক ফেডারেল এজেন্ট।

শেয়ার করুন