০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০১:১৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন সরকার আজ পালিত হবে পবিত্র শবে বরাত জামায়াতের নারী কর্মীদের কাছে তারেক রহমানের প্রশ্ন নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর


নিউইয়র্কে তীব্র শীতে মৃতের সংখ্যা ১০
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
নিউইয়র্কে তীব্র শীতে মৃতের সংখ্যা ১০ নিউইয়র্কে তীব্র শৈত্যপ্রবাহ


নিউইয়র্ক সিটিতে তীব্র শীতের কারণে বাইরে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। চলমান হিমশীতল আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকার আশঙ্কায় রাস্তায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে শহরজুড়ে জরুরি উদ্যোগ জোরদার করার নির্দেশ দিয়েছেন মেয়র মামদানি। ২৭ জানুয়ারি মঙ্গলবার সিটি হলের এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, এই শীত যখন এতটা প্রাণঘাতী, তখন আমাদের প্রতিটি সম্ভাব্য পথ ব্যবহার করে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তিনি জানান, নিউইয়র্কবাসী গত আট বছরে এমন ভয়াবহ শীত দেখেনি। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়া অবস্থা অন্তত আসন্ন সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানায়,শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ১০ জন তীব্র শীতে প্রাণ হারিয়েছেন। সর্বশেষ ঘটনায় মঙ্গলবার সকালে কুইন্সের ফ্লাশিং এলাকায় একটি ‘কি ফুড’ দোকানের কাছে একটি বেঞ্চে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, মৃতদের মধ্যে বেশ কয়েকজন গৃহহীন ছিলেন, যদিও অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।মেয়র মামদানি জানান, গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষদের খুঁজে বের করে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে নেওয়ার জন্য নগর কর্মী, বিভিন্ন অলাভজনক সংস্থা ও ধর্মভিত্তিক সংগঠনগুলোকে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে মানসিক স্বাস্থ্য বিষয়ক আউটরিচ টিমগুলোকে সাময়িকভাবে শুধু মানুষকে ঠান্ডা থেকে রক্ষা করে ভেতরে নিয়ে আসার কাজে নিয়োজিত করা হয়েছে।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার থেকে পাঁচটি বরো জুড়ে ১০টি নতুন ওয়ার্মিং সাইট চালু করা হয়েছে। এর পাশাপাশি ১০টি নতুন ওয়ার্মিং বাস এবং সাতটি হেলথ অ্যান্ড হসপিটালস সেন্টার ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় খোলা হয়েছে, যেখানে মানুষ অস্থায়ীভাবে উষ্ণ পরিবেশে আশ্রয় নিতে পারছেন। তীব্র শীতের কারণে রাস্তায় বসবাসকারী গৃহহীনদের সংখ্যা নির্ধারণে শহরের বার্ষিক হোপ কাউন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। গত বছরের হিসাবে প্রায় ৪,৫০০ মানুষ রাস্তায় বসবাসকারী হিসেবে চিহ্নিত হয়েছিল, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেয়র জানান, সাম্প্রতিক শীতে মারা যাওয়া কয়েকজনের গৃহহীন থাকার তথ্য পাওয়া গেছে, তবে মৃত্যুর সময় তাদের অবস্থান নিশ্চিত নয়।

মৃতদের মধ্যে রয়েছেন ৯০ বছর বয়সী ডোরিন এলিস। তিনি ক্রাউন হাইটস এলাকার বাসিন্দা ছিলেন এবং ডিমেনশিয়ায় ভুগছিলেন। রোববার রাতে তিনি নিজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়েন এবং সোমবার সকালে তাকে ঠান্ডায় মৃত অবস্থায় পাওয়া যায়। এক প্রতিবেশী জুনিয়র শার্প বলেন, বরফের ওপর পড়ে থাকতে তাকে পাওয়া গেছে,এটা সত্যিই খুব দুঃখজনক।

মেয়র মামদানি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশীদের খোঁজখবর নিতে এবং কেউ বিপদে থাকলে দ্রুত ৩১১ নম্বরে ফোন করতে। তিনি বলেন, চরম আবহাওয়া কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি জনদায়িত্ব। আমাদের হাতে যদি ব্যবস্থা নেওয়ার উপায় থাকে, তাহলে তা নেওয়াই আমাদের কর্তব্য। এই প্রাণঘাতী শীত থেকে নিউইয়র্কবাসীকে রক্ষা করতে আমরা সব সম্পদ কাজে লাগাচ্ছি।

শেয়ার করুন