১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৬:৩৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


এলডিসি উত্তরণ পেছানোর আবেদন নিয়ে জাতিসংঘ কমিটিতে আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
এলডিসি উত্তরণ পেছানোর আবেদন নিয়ে জাতিসংঘ কমিটিতে আলোচনা ড. দেবপ্রিয় ভট্টাচার্য


স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে সরকারের আবেদন নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) এনহান্সড মনিটরিং মেকানিজম (ইএমএম) ফ্রেমওয়ার্কের আওতায় ২৭ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বৈঠক হয়। কমিটি বাংলাদেশের আবেদন মূল্যায়ন করে পরে সিদ্ধান্ত নেবে।

যোগাযোগ করা হলে সিডিপির সদস্য ও ইএমএম চেয়ার বাংলাদেশের অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে এবং সরকারের উত্থাপিত বিষয়গুলো মূল্যায়নের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হবে তা জানানো হবে। সিডিপির সিদ্ধান্ত পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে। এরপর বিষয়টি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে যাবে এবং পরবর্তীতে সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। 

বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সিডিপি কি এলডিসি উত্তরণ স্থগিতের সুপারিশ করবে কিনা জানতে চাইলে ড. দেবপ্রিয় বলেন, আবেদন পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পরই কেবল এ বিষয়ে কিছু বলা যেতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে সরকার।

শেয়ার করুন