২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১০:০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও ‘কিছু রাজনৈতিক দল’ জনগণকে বিভ্রান্ত করছে - তারেক রহমান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার মাহফিল বক্তব্য রাখছেন মামুন মিয়াজি


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জনজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী চাঁদপুরবাসীসহ প্রবাসের সর্বস্তরের লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি গত ৯ মার্চ উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বিপ্লব সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল গাজীর পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা হোসেন মুকুল, মোর্শেদ আলম, হারুণ ভূইয়া, মোহাম্মদ মুসা, মামুন মিয়াজী, তপন জামান, প্রফেসর শাহাদাত, ফারুক হোসেন মজুমদার, ডা. ধনঞ্জয় সাহা, মনির হোসেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, ফখরুল আলম, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, লায়ন্স ব্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, শাহ জে. চৌধুরী, বাংলাদেশ সোসাইটি সদস্য জাহাঙ্গীর সরওয়ার্দী, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, মোহাম্মদ জামান, এবি সিদ্দিক পাটোয়ারি, আব্দুর রহিম ভুইয়া, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, সাকিল মিয়া, আলমগীর হোসেন, জসীম উদ্দিন, শাহাদাত হোসেন, হুমায়ুম কবীর, আকবর হায়দার কিরণ, আফতাব জনি, সিব্বির আহমেদ, লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনুস সরকার, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটসের সভাপতি রিপন মিয়া, সাবেক সভাপতি ওয়াসিম উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, শিল্পী জিনাত জাহান মুন্নী, এ এফ মিসবাহউজ্জামান, খাইরুল ইসলাম খোকন, শাহ মাহবুব, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সৈয়দ এম কে জামান প্রমুখ।

সভাপতি বিপ্লব সাহা অনুষ্ঠানকে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এই সংগঠন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক সোহেল গাজি ইফতার মাহফিলে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা হারুণ ভুইয়া এবং মামুন মিয়াজী ইফতার মাহফিল সফল করার জন্য চাঁদপুরবাসীসহ বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের শান্তি কামনা করেন।

শেয়ার করুন