১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:১৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


ত্রয়োদশ জাতীয় অধিবেশন শুরু
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৬
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন স্পিকার ছাড়াই শুরু হয়েছে। বিগত স্পিকার পলাতক ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে। পরে স্পিকার নির্বাচিত করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়।

বৃহস্পতিবার (১২মার্চ) অধিবেশন শুরুর পর তাকে স্পিকার নির্বাচন করা হয়।


যদিও স্পিকার হিসেবে কাকে বিএনপি চূড়ান্ত করা হবে তা অধিবেশন শুরুর আগেও জানায়নি বিএনপি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মুক্তিযোদ্ধামন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় ছিলো।  

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।


অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।



প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপোস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও সম্মান জ্ঞাপন করেন।



তিনি আরও বলেন, দল–মত নির্বিশেষে দেশের জনগণকে প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দলের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে কোনও বিরোধ নেই।


সংসদ নেতা অধিবেশনের এ বৈঠকে সভাপতিত্ব করার জন্য কোনও একজন জ্যেষ্ঠ সদস্যের নাম প্রস্তাব করবেন। প্রস্তাবটি আরেকজন সংসদ সদস্য সমর্থন করবেন। পরে যার নাম প্রস্তাব করা হবে, তিনি সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করবেন।

 

শেয়ার করুন