১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৫০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


মামদানি ও তাঁর স্ত্রীকে ঘিরে বিতর্ক যে কারণে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২৬
মামদানি ও তাঁর স্ত্রীকে ঘিরে বিতর্ক যে কারণে জোহরান মামদানি ও তাঁর স্ত্রী রামা দুওয়াজি


স্ত্রীকে ঘিরে তৈরি হওয়া এক বিতর্কের কারণে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বিষয়টি শুরু হয় তাঁর স্ত্রী রামা দুওয়াজির অতীতের একটি চিত্রাঙ্কন কাজকে কেন্দ্র করে, যা ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়ার সঙ্গে সম্পর্কিত বলে কিছু ডানপন্থি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সংবাদমাধ্যম ওয়াশিংটন ফ্রি বিকন প্রথম এ বিষয়টি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সি ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর রামা দুয়াজি গাজা থেকে লেখকদের লেখা নিয়ে তৈরি একটি অনলাইন সংকলনে লেখার জন্য চিত্রাঙ্কন করেছিলেন। সংকলনের নাম ছিল ‘এভরি মোমেন্ট ইজ এ লাইফ’ এবং এতে থাকা ‘এ ট্রেইল অব সোপ’ নামের একটি ছোটগল্পে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত এক বাসিন্দার দৈনন্দিন দুর্ভোগ তুলে ধরা হয়- বিশেষ করে অস্থায়ী পাবলিক টয়লেট ব্যবহারের কঠিন পরিস্থিতি সম্পর্কে। 

মামদানি জানান, দুয়াজি একটি তৃতীয় পক্ষের মাধ্যমে কাজটি করেছিলেন এবং তিনি কখনও সুসান আবুলহাওয়ার সঙ্গে দেখা বা যোগাযোগ করেননি। পরে আবুলহাওয়াও এই বিষয়টি নিশ্চিত করেন। 

সমালোচকদের মতে, তাঁর কয়েকটি মন্তব্যে সব ইহুদির প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে মনে হতে পারে। সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তাঁর স্ত্রী ওই মন্তব্যগুলো আগে দেখেননি এবং তিনি সরকারের কোনো আনুষ্ঠানিক ভূমিকাতেও নেই। আমাদের প্রশাসন সব ধরনের বিদ্বেষের বিরুদ্ধে। 

শেয়ার করুন