২৫ মার্চ ২০২৬, বুধবার, ০৭:৪৬:৩৫ অপরাহ্ন


বাফেলো মেয়র রায়ানের ২৫ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
বাফেলো মেয়র রায়ানের ২৫ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব বাফেলোতে ২৫ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব করছেন মেয়র শন রায়ান


বাফোলো শহরের মেয়র শন রায়ান গত ১৯ মার্চ ঘোষণা করেছেন, তিনি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে অন্তত ২৫ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব করবেন। এটি এমন এক সময়ে এসেছে যখন প্রশাসনিক কর্মকর্তারা পূর্বে বলেছিলেন যে কর বৃদ্ধি কমপক্ষে ১৫ শতাংশ হতে পারে। মেয়র রায়ান উল্লেখ করেছেন, শহরের প্রায় ৪৫ মিলিয়ন ডলারের বাজেট ঘাটতি পূরণ করতে এ কর বৃদ্ধি অপরিহার্য।

মেয়র বলেন, আমরা আমাদের সব সরঞ্জাম ব্যবহার করে বাজেটের ঘাটতি বন্ধ করার চেষ্টা করছি। আমাদের দরকার পরছে স্নো প্লো, আবর্জনা ট্রাক, পুলিশ কার কেনার জন্য। তিনি আরো বলেন, আমরা ভাবছি দক্ষতা বৃদ্ধি এবং রাজ্য থেকে আসা অর্থ ব্যবহার করে বাজেট ঘাটতি ১০৯ মিলিয়ন ডলার থেকে ৪৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনতে পারবো। এ ঘাটতি প্রতিটি বাড়ির মালিককে মাসে প্রায় ২০ থেকে ৩০ ডলার অতিরিক্ত কর দিতে বাধ্য করবে, এমনটাই জানিয়েছেন রায়ান। তার মতে, এ মুহূর্তে সঠিক সংখ্যা চূড়ান্ত হয়নি, তবে প্রায় ২৫ শতাংশ কর বৃদ্ধি হবে। আমরা এটাই লক্ষ করছি।

মেয়রের ঘোষণায় কাউন্সিলের সদস্যরা হতবাক। যে অনুষ্ঠানে মেয়র উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত কাউন্সিলের সদস্য জোয়েল ফেরোলেটো জানান, তিনি জানতেন না যে মেয়র এতো বড় কর বৃদ্ধির তথ্য এখন প্রকাশ করবেন। ২ অন ইউর সাইডের সঙ্গে কথা বলা ৯ জন কাউন্সিলরদের মধ্যে ৭ জনই জানান, তারা জানতেন না কর বৃদ্ধি এতো বড় হতে পারে।

বর্তমানে মেয়র রায়ানের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। তবে শহরের চার্টার অনুযায়ী, যদি প্রশাসন ও কাউন্সিল বাজেট সংশোধনে একমত না হয় এবং কাউন্সিল প্রস্তাবটি ভেটে দিক, তবু বাজেট যেমন আছে তেমনই কার্যকর হবে।

মেয়র রায়ান স্পষ্ট করেছেন যে বাজেট ঘাটতি বন্ধ করার জন্য কর বৃদ্ধি প্রয়োজন, তবে এ প্রস্তাব বাস্তবায়ন কতটা সম্ভব তা এখনো অনিশ্চিত। বিভিন্ন কাউন্সিলরের প্রতিক্রিয়া এবং সমর্থনের অভাব দেখাচ্ছে যে, ব্যাফালোর নাগরিকদের ওপর আর্থিক চাপ বাড়ানোর এই প্রস্তাব রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি করবে। মেয়র রায়ানের অফিস জানিয়েছেন, কর বৃদ্ধি প্রয়োজন শহরের ৪৫ মিলিয়ন ডলারের ঘাটতি পূরণের জন্য। এ বাজেট ঘাটতি বন্ধ করতে না পারলে শহরের প্রাথমিক সেবা, সড়ক মেরামত, পুলিশ ও ফায়ার সার্ভিসে প্রভাব পড়তে পারে। মেয়রের মতে, স্নো প্লো, আবর্জনা ট্রাক, পুলিশ গাড়ি এবং অন্যান্য নগর সরঞ্জাম কেনার জন্য বাজেট সংরক্ষণ অপরিহার্য।

শহরের নাগরিকেরা ইতিমধ্যেই বিভিন্ন খরচের চাপের মুখোমুখি। জ্বালানি, খাদ্য, ইউটিলিটি এবং ভাড়া বৃদ্ধি করসহ আরো চাপ তৈরি করছে। অনেক কাউন্সিলরই মনে করছেন, এমন কর বৃদ্ধি তাদের নির্বাচিতদের পক্ষে বহনযোগ্য নয়। বিশেষ করে নতুন অভিবাসী, কর্মজীবী দরিদ্র এবং বয়স্ক নাগরিকদেও ওপর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

কাউন্সিলরদের প্রতিক্রিয়া শোর্তকাট ও ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন। তারা একমত যে বাজেটের প্রতিটি খাতের পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, যেখানে অপচয় কমানো, কার্যকারিতা বৃদ্ধি এবং সম্ভাব্য রাজ্য অনুদান ব্যবহার করে ঘাটতি পূরণ করা যেতে পারে।

কাউন্সিলের মেজরিটি লিডার হালটন-পোপ বলেন, ২৫ শতাংশ কর বৃদ্ধি অসাধারণ এবং এটি শুধু অনুমান। বাস্তবায়ন হলে এটি ভোটারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। গোলোমবেকের মতে, উচ্চ আয়ের এলাকা থেকে এ পরিমাণ বৃদ্ধি কম মনে হতে পারে, তবে স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত চাপের।

ব্যাফালো শহরের এই কর বৃদ্ধি প্রস্তাব নগরের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। মেয়র রায়ানের বাজেট প্রস্তাব, যা সম্ভাব্য ২৫ শতাংশ কর বৃদ্ধি নিয়ে এসেছে, তা বাস্তবায়ন করতে না পারলে নগরসেবা ও নাগরিকদের জীবনযাত্রায় প্রভাব পড়বে। তবে শহরের চার্টার অনুযায়ী, কাউন্সিলের অনুমোদন না পেলেও বাজেট কার্যকর হবে। এ পরিস্থিতি নগরের রাজনৈতিক বিতর্ক, জনমত এবং নাগরিকদের আর্থিক চাপ উভয়কেই বাড়াবে।

শহরের নাগরিকরা এবং রাজনৈতিক প্রতিনিধিরা এখন দেখছেন, কীভাবে মেয়র রায়ান ও কাউন্সিল একত্রে সমাধান খুঁজে পাবেন। কর বৃদ্ধির প্রভাব, ঘাটতি পূরণের পরিকল্পনা এবং নগরের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলতেই থাকবে।

শেয়ার করুন