০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৪৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জিল্লু ও বাতিন সিলেট বিএনপির উপদেষ্টা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
জিল্লু ও বাতিন সিলেট বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান জিল্লু ও এম এ বাতিন


যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবং যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন। এই দুই নেতা দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। তারা যুক্তরাষ্ট্র বিএনপির পরীক্ষিত নেতা। অতি সম্প্রতি সিলেট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে জিল্লুর রহমান জিল্লু এবং এম এ বাতিনকে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। যে কারণে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। এই দুই নেতার নিয়োগে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা বলেন, দলের কাজ করলে অবশ্যই মূল্যায়ণ করা হয়। তার প্রমাণ জিল্লুর রহমান জিল্লু এবং এম এ বাতিন। একই সাথে এই দুই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন