২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫:২১ পূর্বাহ্ন


শামসুল হককে সমর্থন জানালেন সিনেটর বার্নি স্যান্ডার্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৬
শামসুল হককে সমর্থন জানালেন সিনেটর বার্নি স্যান্ডার্স বার্নি স্যান্ডার্স ও শামসুল হক


সিনেটর বার্নি স্যান্ডার্স গত ১৫ মে সকালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ডিস্ট্রিক্ট ৩০ নির্বাচনে শামসুল হককে সমর্থন জানিয়েছেন। তিনি কুইন্সের কর্মজীবী পরিবার, অর্থনৈতিক ন্যায়বিচার, স্বাস্থ্যসেবার সুযোগ এবং তৃণমূল নেতৃত্বের প্রতি শামসুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। এ সমর্থন ক্যাম্পাইনের জন্য একটি বড় মুহূর্ত এবং আরো সাশ্রয়ী ও ন্যায়ভিত্তিক নিউ ইয়র্ক গড়ার হকের ভিশনের পক্ষে বাড়তে থাকা জনসমর্থনকে আরো শক্তিশালী করে।

শামসুল হক বলেন, বার্নি স্যান্ডার্স তার কর্মজীবন জুড়ে কর্মজীবী মানুষের অধিকার, স্বাস্থ্যসেবাকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা, অর্থনৈতিক ন্যায়বিচার এবং অভিবাসী কমিউনিটির মর্যাদার জন্য লড়াই করেছেন। তার সমর্থন পাওয়া আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এ একই মূল্যবোধ আমার জীবন এবং এই প্রচারণাকে গড়ে তুলেছে।

শামসুল হক দীর্ঘদিনের উডসাইড বাসিন্দা এবং ঘণচউ-তে দুই দশকেরও বেশি সময় জনসেবায় কাজ করে ঘণচউ-এর ইতিহাসে প্রথম বাংলাদেশি-মুসলিম লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে গত বছর অবসর গ্রহণ করেছেন। তার কর্মজীবন জুড়ে তিনি তার কাজকে ন্যায়বিচার, সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল জনসেবার মাধ্যমে কমিউনিটিকে সুরক্ষিত রাখার অঙ্গীকারের ওপর ভিত্তি করে দেখেছেন।

শামসুল হক উডসাইড, এলমহার্স্ট, জ্যাকসন হাইটস এবং মাসপেথ জুড়ে সাশ্রয়ী জীবনযাত্রা, ভাড়াটিয়াদের সুরক্ষা, স্বাস্থ্যসেবার সুযোগ, অভিবাসী অধিকার, ইউনিয়ন চাকরি এবং কমিউনিটিকেন্দ্রিক জননিরাপত্তার প্ল্যাটফর্ম নিয়ে নির্বাচনে লড়ছেন।

শামসুল হক আরো বলেন, সিনেটর স্যান্ডার্স লাখ লাখ মানুষকে, বিশেষ করে অভিবাসী, তরুণ এবং কর্মজীবী কমিউনিটিকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছেন যে, সরকার সাধারণ মানুষের জন্য লড়াই করতে পারে এবং করা উচিত। এ সমর্থন শুধু আমাদের প্রচারণার বিষয় নয়। এটি ন্যায়বিচার, সুযোগ এবং কুইন্সের প্রকৃত প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তোলার বিষয়।

এ সমর্থন হকের ক্রমবর্ধমান শ্রমিক সংগঠন, তৃণমূল এবং কমিউনিটিভিত্তিক জোটকে আরো শক্তিশালী করেছে, যখন প্রচারণা ডিস্ট্রিক্ট ৩০ জুড়ে মাঠপর্যায়ের কাজ এবং ভোটার আউটরিচ আরো সম্প্রসারিত করছে।

শেয়ার করুন