০১ জুলাই ২০২৬, বুধবার, ১১:৫৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হিট ডোমের প্রভাবে নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছুঁতে পারে বিংহ্যামটনে কৃষ্ণাঙ্গ সিনেটরকে ‘গাছে ঝুলিয়ে’ হত্যার হুমকি নিউইয়র্কে ১০ লাখ অ্যাপার্টমেন্টে ২ বছরের জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে নোঙরের মানববন্ধন কা-র খেলা কে খেলছে, গোপনে কি হচ্ছে ? যুক্তরাষ্ট্রে নতুন পাসপোর্টে যুক্ত হলো ট্রাম্পের ছবি সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প : নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার শান্তির জন্য সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে আরো ৩ লাখ ৪০ হাজার বাসিন্দা পাবেন অর্ধেক ভাড়ায় সাবওয়ে ও বাসে যাতায়াতের সুবিধা জনগণের জন্য মাঠ উন্মুক্ত করলেই দখল নেয় প্রভাবশালীরা


হিট ডোমের প্রভাবে নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছুঁতে পারে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
হিট ডোমের প্রভাবে নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছুঁতে পারে হিট ডোম


যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিস্তৃত একটি শক্তিশালী হিট ডোমের প্রভাবে চলতি সপ্তাহে নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আবহাওয়াবিদরা বলছেন, এ তীব্র তাপপ্রবাহ অন্তত ৪ জুলাই, স্বাধীনতা দিবস ও তার ছুটির সপ্তাহান্ত পর্যন্ত, অর্থাৎ ৫ জুলাই পর্যন্ত পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে অব্যাহত থাকতে পারে। এরপর আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমতে পারে এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৮৮ ডিগ্রি ফারেনহাইট। গত ১ জুলাই তা বেড়ে মাঝামাঝি ৯০ ডিগ্রির ঘরে পৌঁছাবে। এরপর ২ জুলাই ও ৩ জুলাই নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট স্পর্শ করতে পারে।

এ পরিস্থিতিতে গত বুধবার থেকে এক্সট্রিম হিট ওয়াচ বা চরম দাবদাহ সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। গত মঙ্গলবার রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলতে পারে। এছাড়া গত বুধবার প্রায় ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহের মূল কারণ হলো একটি বিশাল হিট ডোম, যা কোনো নির্দিষ্ট অঞ্চলের ওপর দীর্ঘ সময় ধরে উচ্চচাপের একটি বলয় তৈরি করে গরম বাতাসকে আটকে রাখে। এর ফলে দিনের পর দিন তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে এবং রাতে তেমনভাবে কমে না।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, হিট ডোম এমন একটি আবহাওয়াগত অবস্থা যেখানে শক্তিশালী উচ্চচাপের কারণে তাপ একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর আটকে থাকে এবং এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালেক্স ল্যামার্স এনপিআরকে বলেন, চুলার ওপর হাঁড়ির ঢাকনা যেমন ভেতরের তাপ বাইরে যেতে দেয় না, ঠিক তেমনি বায়ুমণ্ডলের ওপরের স্তরে শক্তিশালী উচ্চচাপের বলয় তৈরি হলে নিচে তাপ জমতে থাকে এবং কয়েক দিন ধরে তা আরো তীব্র হয়ে ওঠে।

অ্যাকুওয়েদার জানিয়েছে, প্রকৃত তাপমাত্রা ১০০ ডিগ্রির কাছাকাছি থাকলেও আর্দ্রতার কারণে বাইরে অবস্থানকারীদের কাছে তা ১১০ ডিগ্রি ফারেনহাইটের মতো অনুভূত হতে পারে।

এ তীব্র গরমের কারণে ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে বিভিন্ন স্থানে আতশবাজি দেখতে জড়ো হওয়া মানুষের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচেও দর্শক ও খেলোয়াড়দের গরমের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। যদিও ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৮৯ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে এবং শনিবার ও রোববার রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্ক সিটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতি বছর অতিরিক্ত গরমের কারণে শহরে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। তাই স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা, পর্যাপ্ত পানি পান করা, সানস্ক্রিন ব্যবহার করা, দীর্ঘ সময় রোদে না থাকা এবং সম্ভব হলে ছায়াযুক্ত বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

চরম গরমে যেসব বাসিন্দার শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে যাওয়ার সুযোগ নেই, তাদের জন্য নিউইয়র্ক সিটির ৩১১ হেল্পলাইন এবং ৩১১-এর ওয়েবসাইটে শহরের বিভিন্ন কুলিং সেন্টার বা শীতল আশ্রয়কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন