১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৮:০০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার
মোহাম্মদ ইসলাম
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার ক্ষতিগ্রস্ত মসজিদ


নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ)-এ গত ৪ জুলাই গভীর রাতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুনে মসজিদের মূল ভবনের বাইরে নির্মিত সম্প্রসারিত (এক্সটেনশন) অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অশেষ রহমতে মূল মসজিদ ভবনটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে, যা মুসল্লি ও স্থানীয় মুসলিম কমিউনিটির জন্য স্বস্তির খবর। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের ফলে আগুন মূল ভবনে ছড়িয়ে পড়তে পারেনি এবং আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, একজন দুষ্কৃতকারী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটির সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি ও আগুন লাগানোর দৃশ্য ধরা পড়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে। 

নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ) শুধু একটি ইবাদতের স্থান নয়; এটি পুরো কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। তাই এই ঘটনায় মুসল্লি ও স্থানীয় মুসলিম সমাজ গভীরভাবে মর্মাহত। 

শেয়ার করুন