১৫ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৫৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা চুরি রোধে বড় পদক্ষেপ ২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৪.৭ শতাংশ যৌন নিপীড়নের মামলায় ক্যারলকে ৫.৬ মিলিয়ন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ঢালিউডের দু’জন চিত্রনায়িকার বক্তব্যে নিয়ে অনেক প্রশ্ন তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা ‘জামানত ছাড়া ঋণ পাবেন’ রাজধানীর বুক থেকে নদী গায়েবের চেষ্টা রুখে দিল পরিবেশবাদিরা বাংলাদেশি অভিবাসীরা কি যুক্তরাষ্ট্রের বোঝা? নেতৃবৃন্দ নীরব কেন ৩১ অঙ্গরাজ্যে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৩০ লাখ ৯৪ হাজার ৫৯৩ জন মানুষের মৃত্যু বারবার দেশে ফেরার ঘোষণায় হালকা হচ্ছেন হাসিনা


যানবাহন থামিয়ে অভিবাসন অভিযান সাময়িক স্থগিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৬
যানবাহন থামিয়ে অভিবাসন অভিযান সাময়িক স্থগিত ইউএসআইসিএসের অ্যাকশন


এক সপ্তাহের ব্যবধানে টেক্সাসের হিউস্টন ও মেইনের বিডেফোর্ডে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস)-এর অভিযানে দুই ব্যক্তি নিহত হওয়ার পর ১৪ জুলাই মঙ্গলবার সংস্থাটিকে অধিকাংশ যানবাহন থামিয়ে অভিযান পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন নির্দেশনার আওতায় জরুরি নয় এমন বেশিরভাগ গাড়ি থামিয়ে পরিচালিত অভিযান আপাতত স্থগিত থাকবে।

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও গণনির্বাসন কর্মসূচি জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন নির্দেশনা আইসিইর অভিযান পরিচালনা ও গ্রেপ্তারের গতি কিছুটা কমিয়ে দিতে পারে। তবে সাম্প্রতিক প্রাণঘাতী ঘটনাগুলোর পর আইনপ্রণেতা ও অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তাদের উদ্বেগ এবং জবাবদিহির দাবির প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে হিউস্টনে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চালানোর সময় আইসিইর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেক্সিকান বংশোদ্ভূত অভিবাসী লোরেঞ্জো সালগাদো আরাউহো। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে হিউস্টনে বসবাস করছিলেন। পরে ফেডারেল কর্মকর্তারা স্বীকার করেন, তিনি ওই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিলেন না, যদিও শুরুতে তাকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে, মেইনের উপকূলীয় শহর বিডেফোর্ডে সোমবার ভোরে গাড়িতে থাকা অবস্থায় গুলিতে নিহত হন কলম্বিয়ার নাগরিক জোয়ান সেবাস্তিয়ান গেরেরো। তবে তিনি আইসিইর মূল লক্ষ্য ছিলেন কি না, সে বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট কোনো তথ্য দেয়নি।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, উভয় ঘটনায় নিহত ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর থামানোর নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করেছিলেন। তবে এই দাবির সমর্থনে এখনো কোনো ভিডিও বা স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি। অতীতের একাধিক ঘটনায় পরবর্তীতে প্রকাশিত ভিডিওতে আইসিইর প্রাথমিক বর্ণনার সঙ্গে অসঙ্গতি দেখা গেছে। এমনকি মিনিয়াপোলিসে এক ভেনেজুয়েলান অভিবাসীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত এক আইসিই এজেন্টের বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে ফৌজদারি অভিযোগও আনা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসনবিষয়ক অভিযানে আইস এজেন্টদের গুলিতে অন্তত ২২ জন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন। এসব ঘটনার মধ্যে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক। অধিকাংশ ঘটনাই চলন্ত বা থামানো যানবাহনকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।

এদিকে, মেইনের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, যিনি চলতি বছর পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন, বিডেফোর্ডের ঘটনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেওয়া ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নেতৃত্বকে জরুরি নয় এমন সব যানবাহন থামিয়ে পরিচালিত অভিযান বন্ধ রাখার আহ্বান জানান।

হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্যের অনুরোধ আইসিইর কাছে পাঠিয়ে দেয়। আইসিই এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তারা আইন প্রয়োগ সংক্রান্ত কৌশল বা অপারেশনাল পদ্ধতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করবে না।

অন্যদিকে, মিনিয়াপোলিসে চলতি বছরের জানুয়ারিতে পরিচালিত আরেকটি আলোচিত অভিবাসন অভিযানে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, দীর্ঘ বিলম্বের পর ইউ এস ডিপার্টমেন্ট অফ জাস্টিস তদন্তসংশ্লিষ্ট প্রমাণ অঙ্গরাজ্যের তদন্তকারীদের কাছে হস্তান্তর করেছে। ফলে সাম্প্রতিক এসব প্রাণঘাতী অভিযানের বৈধতা, জবাবদিহি এবং আইন প্রয়োগের পদ্ধতি নিয়ে নতুন করে জাতীয় পর্যায়ে বিতর্ক শুরু হয়েছে।

শেয়ার করুন