০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:২৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা নতুন কমিটিকে ফুলেল অভিনন্দন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২০২৭) প্রথম সভা অনুষ্ঠিত হয় গত রবিবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশন প্রধান অফিস ৬১ চার্চ অ্যাভিনিউতে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন নবনির্বাচিত সভাপতি মো. নুর আলম ছিদ্দিক মুন্না এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ। সভায় শুরুতে অর্থসহ কোরআন তেলওয়াত‌ ও মৃত্যুবরণকারী সদস্যদের রুহের সাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মোহতাছেম বিল্লাহ সিরাজী।

সভাপতি সবাইকে ফুলের শুভেচ্ছা জানান এবং কেক কেটে কার্যক্রম শুরু করেন এবং আগামী তিন বছর অ্যাসোসিয়েশনের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।

কার্যকরী কমিটির আরো যারা উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ্য আব্দুর রহিম সবুজ, সহ-কোষাধ্যক্ষ আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উল্লাহ পাটোয়ারি, প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ক্রীড়া সম্পাদক মুকাররম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. আজিজুল হক এবং সদস্য শাহাব উদ্দিন।

কার্যকরি কমিটির উপস্থিত সবাই বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং অ্যাসোসিয়েশনের কল্যাণে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো:

১: বিগত কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে বিশেষ সুবিধা বাদ পড়ে যাওয়া সদস্যদের সদস্য পদ হালনাগাদ কার্যক্রম বিভিন্ন লোকেশনে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ২: পবিত্র রমজানে অ্যাসোসিয়েশনের সদস্যদের সুবিধার্থে দুই অফিসে ইফতারের আযৈাজন করা হবে। প্রথম ভবন ৬১ চার্চ এভিনিউতে ৯ মার্চ, ২০২৫ রবিবার এবং দ্বিতীয় ভবন ৯৪৪ গ্ল্যামার অ্যাভিনিউতে ১৭ মার্চ ২০২৫, সোমবার। ৩: দীর্ঘদিন পর অ্যাসোসিয়েশনের সদস্যদের মিলন মেলা বা বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত হয়। সম্ভাব্য তারিখ ৬ জুলাই ২০২৫, রবিবার। ৪: অ্যাসোসিয়েশনের সদস্যদের কল্যাণে বাংলাদেশ সিমেট্রি থেকে ন্যূনতম ১ হাজার কবরের জায়গা ক্রয় করার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে একটি মতবিনিময় সভা করা হবে। ৫: অ্যাসোসিয়েশনের একাউন্ট, গঠনতান্ত্রিক কমিটি ও বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

শেয়ার করুন