বেস্টকেয়ারের লোগো
১৯৮১ সাল থেকে বেস্টকেয়ার (Bestcare) বাংলাদেশি কম্যুনিটিতে সর্বোচ্চ এবং উন্নতমানের হোম কেয়ার সার্ভিস দিয়ে আসছে। গৃহভিত্তিক সেবা প্রদানের ক্ষেত্রে বেস্টকেয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে নিউইয়র্ক সিটির পাঁচটি বরো (borough) এবং নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টি জুড়ে বেস্টকেয়ারের ৮টি কমিউনিটিভিত্তিক সেবাকেন্দ্র বা অফিস রয়েছে।
বেস্টকেয়ার নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং ৮টি কেন্দ্রেই হোম হেলথ এইড (Home Health Aide) ও ‘পারসোনাল কেয়ার এইড’ (Personal Care Aide)-এর অনুমোদিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
ফ্রি ট্রেনিং সেন্টার
আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা নিউ ইয়র্ক সিটির ৬টি স্থানে, লং আইল্যান্ডে দুটি স্থানে এবং ওয়েস্টচেস্টারে বিনামূল্যে PCA/HHA প্রশিক্ষণ প্রদান করি।
জয়েন্ট কমিশন
১৯৯৩ সাল থেকে আমরা ‘জয়েন্ট কমিশন অন অ্যাক্রেডিটেশন অব হেলথকেয়ার অর্গানাইজেশনস’ (JCAHO)-এর স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন পেয়ে আসছে। Joint Commission অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি হলো স্বাস্থ্যসেবার গুণমান ও রোগীর সুরক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত একটি ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ বা সর্বোচ্চ মানের মাপকাঠি। হাসপাতাল, ক্লিনিক এবং মেডিকেল সেন্টারগুলোকে প্রদান করা এই স্বীকৃতিটি নিশ্চিত করে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল উৎকর্ষ, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং পরিচালনগত সুরক্ষার ক্ষেত্রে কঠোর আন্তর্জাতিক মানদণ্ডসমূহ পূরণ করে।
এ স্বীকৃতির আওতাভুক্ত বিষয়সমূহ
জেসিআইয়ের ‘গোল্ড সিল অব অ্যাপ্রুভাল’ (Gold Seal of Approval) অর্জনের লক্ষ্যে একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত কঠোর সরেজমিন মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়; এ প্রক্রিয়ায় ১ হাজারেরও বেশি পরিমাপযোগ্য বিষয় যাচাই করা হয়।
সরেজমিন পরিদর্শন: প্রশিক্ষিত বিশেষজ্ঞরা প্রতি ৩৬ মাসে অন্তত একবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উচ্চ মানদণ্ড: পর্যালোচকরা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীর অধিকার সংক্রান্ত শত শত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠানটি যাচাই করেন।
উন্নত সেবা: সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে তারা সর্বদা সচেষ্ট-প্রতিষ্ঠানগুলোকে তা প্রমাণ করতে হয়।
বেস্টকেয়ারের কর্মীরা সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টাই সেবা দিয়ে থাকেন এবং আমাদের অধিকাংশ অফিস বছরে ৩৬৫ দিনই খোলা থাকে। যখনই আপনার প্রয়োজন হবে, আমরা আপনার পাশে থাকবো। আপনি নিশ্চিত থাকতে পারেন, বেস্টকেয়ার থেকে সেবা গ্রহণের সময় আপনি এমন সব মানুষের সেবা পাবেন যারা যোগ্য, অভিজ্ঞ এবং সর্বোপরি-আন্তরিক ও যত্নশীল।
আমাদের কোম্পানির কাঠামোর মূল দর্শন হলো কমিউনিটি থেকে, কমিউনিটির জন্য।
বেস্টকেয়ার থেকে সেবা গ্রহণের সময় আপনি এমন একটি কেয়ার টিমের সংস্পর্শে আসবেন যারা আপনার ভাষা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে পরিচিত থাকবে বেস্টকেয়ার একটি অত্যন্ত অভিজ্ঞ হোমকেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান এবং এটি ‘হোমকেয়ার অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক স্টেট’ ও ‘হোমকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক স্টেট’-উভয় সংগঠনেরই দীর্ঘদিনের সক্রিয় সদস্য।
ইউনিয়ন 1199 SEIU-এর মেম্বার,
এজন্য যারা PCA/HHA হিসেবে কাজ করবেন তারাও উনিয়নের সব সুবিধা পাবেন।
সব কর্মী পেনশন তহবিলের পাশাপাশি নিম্নলিখিত সুবিধাগুলোর আওতাভুক্ত:
১. গৃহসেবা সুবিধা তহবিল (Home Care Benefit Fund)
২. আইনি সহায়তা কেন্দ্র (ব্যক্তিগত মামলাসংক্রান্ত)
৩. নাগরিকত্ব বিষয়ক কর্মসূচি
৪. সদস্য সহায়তা কর্মসূচি
৫. গৃহঋণ কর্মসূচি
৬. গৃহসেবাবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ
Bestcare-এর একজন PCA/HHA যেসব সুবিধা পান
১. চাকরির নিরাপত্তা
২. উন্নত বেতন-ভাতা
৩. খেয়ালখুশিমতো ছাঁটাই না করা
৪. উন্নত পেনশন সুবিধা
৫. মাতৃত্বকালীন/প্যারেন্টাল ছুটি
৬. উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা
৭. কর্মঘণ্টার মধ্যে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ
৮. জ্যেষ্ঠতা ও কাজের পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতি
৯. অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া
যোগাযোগ: ৫১৬-৬৬৬-৫৮০২. Corporate Office: 3000 Hempstead Turnpike Suite 205Levittown, NY 11756