১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০১:১৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


বাসের মধ্যে হার্ট অ্যাটাক : চলে গেলেন মির্জা আজম
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
বাসের মধ্যে হার্ট অ্যাটাক : চলে গেলেন মির্জা আজম মির্জা আলী আজম


মির্জা আলী আজম। কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ। দিনের বেলায় তাকে দেখা যেত এস্টোরিয়ায়। আর সন্ধ্যায় তাকে দেখা যেতো জ্যাকসন হাইটসে। অত্যন্ত মিষ্টভাষী মির্জা আলী আজম কম্যুনিটিতে অত্যন্ত সচেতন মানুষ ছিলেন। অন্যায়ের প্রতিবাদ করতেন। রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুম জানান, মির্জা আলী আজম গত ৭ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত জুলাইয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তার কর্মস্থল এস্টোরিয়া থেকে বাসে ওঠেন। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময় তিনি বাসের মধ্যেই হার্টঅ্যাটাকে আক্রান্ত হন এবং বাসের মধ্যে পড়ে যান। এ সময় অ্যাম্বুলেন্স কল করা হয় এবং তাকে এস্টোরিয়ার মাউন্টসিনাই হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

ট্রাভেল ব্যবসায়ী মির্জা আলী আজমের জানাজা গত ৮ আগস্ট এস্টোরিয়া ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয় এবং তার লাশ নিউ জার্সির মুসলিম মেমোরিয়াল গোরস্থানে দাফন করা হয়। তার দাফনের ব্যবস্থা করা হয় মুসলিম উম্মাহর নেতৃত্বে।

উল্লেখ্য, মির্জা আলী আজমের দেশের বাড়ি বাংলাদেশের মাগুরায়। তার মৃত্যুতে পুরো কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন