০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৪৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৬
৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট ট্রাম্প অ্যাকাউন্টস চালুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


২০২৬ সালের মাঝামাঝি চালু হওয়া ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচিতে এখন ৬০ মিলিয়নের বেশি শিশুকে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। অর্থাৎ কেউ ট্রাম্প অ্যাকাউন্ট ওপেন না করলেও ১৮ বছর পর্যন্ত সব ব্যক্তি বা শিশুর নাম স্বয়ংক্রিয়ভাবে প্রশাসন খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট। আগে যেসব পরিবার আবেদন করেছিল, তাদের জন্য অ্যাকাউন্ট খোলা ও সক্রিয় করার প্রক্রিয়া মে ২০২৬ থেকে শুরু হয়। ৪ জুলাই থেকে এসব অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়া এবং যোগ্য শিশুদের জন্য সরকারের এককালীন ১,০০০ ডলারের পাইলট অবদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরপর ১ অক্টোবর ২০২৬ ট্রেজারি বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা ১৮ বছরের কম বয়সী ৬০ মিলিয়নের বেশি যোগ্য শিশুর নামে এখন একটি ট্রাম্প অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তবে অ্যাকাউন্ট তৈরি হওয়া মানেই অভিভাবকের পক্ষ থেকে তা ব্যবহারের জন্য সক্রিয় হয়ে যাওয়া নয়। বাবা-মা বা আইনগত অভিভাবককে অ্যাকাউন্টটি দাবি করে পরিচয় ও সন্তানের সঙ্গে সম্পর্ক যাচাই করতে হবে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির মাধ্যমে আরো ৬০ মিলিয়নের বেশি শিশু এখন এমন একটি অ্যাকাউন্ট পেয়েছে, যা দাবি করে ভবিষ্যতের জন্য বিনিয়োগ শুরু করা যাবে। এর আগে প্রায় ৭ মিলিয়ন শিশু এই কর্মসূচিতে যুক্ত হয়েছিল। ট্রেজারি বিভাগের হিসাবে, সর্বোচ্চ প্রায় ৭০ মিলিয়ন শিশু এই কর্মসূচির আওতায় আসতে পারে।

যেসব অভিভাবক আগে অনলাইনে কিংবা আয়কর জমা দেওয়ার সময় সন্তানের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট নিবন্ধন করেননি, তাদের এখন অ্যাকাউন্টটি দাবি করে সক্রিয় করতে হবে। এজন্য ট্রাম্প অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ ব্যবহার করে পরিচয় এবং সন্তানের সঙ্গে সম্পর্ক যাচাই করতে হবে। এরপর সন্তানের তথ্য পর্যালোচনা করে অ্যাকাউন্টের শর্তাবলি গ্রহণ করতে হবে।

সরকারের পক্ষ থেকে কিছু যোগ্য শিশুকে এককালীন ১,০০০ ডলার দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই অর্থ পেতে হলে অভিভাবকদের সন্তানের অ্যাকাউন্ট দাবি করে সরকারি অর্থের জন্য আবেদন করতে হবে। ১,০০০ ডলারের এই সরকারি অবদান ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮-এর মধ্যে জন্ম নেওয়া যোগ্য শিশুদের জন্য নির্ধারিত।

১৮ বছরের কম বয়সী এবং বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা যুক্তরাষ্ট্রের শিশুরা ট্রাম্প অ্যাকাউন্টের জন্য যোগ্য। শিশুর বয়স এবং বসবাসের এলাকার ওপর নির্ভর করে সরকারি প্রাথমিক অর্থ পাওয়ার যোগ্যতাও ভিন্ন হতে পারে। কিছু শিশু অন্তত ২৫০ ডলার পর্যন্ত প্রাথমিক অর্থ পাওয়ার যোগ্য হবে। অভিভাবক ছাড়াও আত্মীয়স্বজন, বন্ধু এবং অন্য ব্যক্তিরা এসব অ্যাকাউন্টে অর্থ জমা দিতে পারবেন। ব্যক্তিগতভাবে দেওয়া অর্থের বার্ষিক সীমা ৫,০০০ ডলার। নিয়োগকর্তারাও কর্মীর সন্তানের অ্যাকাউন্টে অর্থ দিতে পারবেন, তবে নিয়োগকর্তার অবদানের বার্ষিক সীমা ২,৫০০ ডলার এবং সেটি মোট ৫,০০০ ডলারের সীমার মধ্যে গণনা হবে।

ফেডারেল গভর্নমেন্ট, স্টেট বা স্থানীয় সরকার এবং দাতব্য প্রতিষ্ঠান থেকে পাওয়া অর্থ এই ৫,০০০ ডলারের সীমার মধ্যে গণনা হবে না। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে অবদানের সীমা পরিবর্তন হতে পারে। শিশু ১৮ বছর বয়সে পৌঁছানোর পর অ্যাকাউন্টে জমা অর্থ উচ্চশিক্ষা, প্রথম বাড়ি কেনা কিংবা ব্যবসা শুরু করার মতো কাজে ব্যবহার করতে পারবে। নির্ধারিত ব্যবহারের বাইরে অর্থ উত্তোলনের ক্ষেত্রে অতিরিক্ত কর বা অন্যান্য বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে।

অ্যাকাউন্টে কত অর্থ জমবে, তা নির্ভর করবে সরকারি প্রাথমিক অর্থ, পরিবারের নিয়মিত অবদান এবং বিনিয়োগের ওপর। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের একটি পূর্বাভাস অনুযায়ী, কোনো শিশু ১,০০০ ডলারের সরকারি প্রাথমিক অর্থ পেলে এবং এরপর আর কোনো অর্থ জমা না করলেও বিনিয়োগে দীর্ঘমেয়াদে বছরে গড়ে ১০.৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হলে অবসর বয়সে অ্যাকাউন্টটির মূল্য প্রায় ৬ লাখ ডলার হতে পারে।

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালে জন্ম নেওয়া কোনো শিশুর অ্যাকাউন্টে প্রতি বছর সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা করা হলে ১৮ বছর বয়সে সেটির মূল্য ৩ লাখ ডলারের বেশি হতে পারে। উচ্চহারে বিনিয়োগের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২৮ বছর বয়সে অ্যাকাউন্টের মূল্য ১ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আইআরএসের নিয়ম অনুযায়ী, শিশুর ১৮ বছর বয়সে পৌঁছানোর আগের বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টের মূল ‘গ্রোথ পিরিয়ড’ চলবে। ফলে এখন অ্যাকাউন্ট তৈরি হওয়া শিশুদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিনিয়োগের মাধ্যমে অর্থ বাড়ানোর সুযোগ থাকবে।

সন্তানের ট্রাম্প অ্যাকাউন্ট কীভাবে চেক করবেন

যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়নের বেশি শিশুকে স্বয়ংক্রিয়ভাবে ‘ট্রাম্প অ্যাকাউন্ট’-এর আওতায় আনার পর অভিভাবকরা এখন তাদের সন্তানের নামে অ্যাকাউন্ট তৈরি হয়েছে কি না তা যাচাই করতে পারবেন। এজন্য সরকারি ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ অ্যাপ আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে। এরপর অভিভাবকের পরিচয় এবং সন্তানের সঙ্গে সম্পর্ক যাচাই করে সন্তানের তথ্য পর্যালোচনা করতে হবে। তথ্য সঠিক থাকলে অ্যাকাউন্টটি ‘ক্লেইম’ করে সক্রিয় করা যাবে।

যেসব শিশু সরকারের এককালীন ১,০০০ ডলার পাওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রেও অ্যাকাউন্ট ক্লেইম করার পর প্রয়োজনীয় আবেদন করতে হবে। শুধু স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট তৈরি হলেই ১,০০০ ডলার জমা হবে না। অভিভাবকদের সরকারি প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে সন্তানের সোশ্যাল সিকিউরিটি নম্বর বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন