০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


বেগমগঞ্জ সোসাইটির নির্বাচন : নুরুল আমিন সভাপতি ও মাহমুদ সেক্রেটারি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৬
বেগমগঞ্জ সোসাইটির নির্বাচন : নুরুল আমিন সভাপতি ও মাহমুদ সেক্রেটারি


একসময়ের দেশের সর্ববৃহৎ উপজেলা বেগমগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন দি গ্রেটার বেগমগঞ্জ (বেগমগঞ্জ-সোনাইমুড়ি) সোসাইটি ইউএসএর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নুরুল আমিন, সেক্রেটারি পদে মাহমুদুল হক এবং অর্থ-সম্পাদক পদে আমির হোসেন তুহিনসহ ১৩ পদের বিপরীতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সহ-সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী প্রত্যাহার করায় এবং অন্যপদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করেন বলে জানা যায়। এতেকরে নির্বাচন অনুষ্ঠানের বিপুল অংকের ব্যায় এড়াতে সক্ষম হয় সংগঠনটি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে গত ২০ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে মনোনয়ন জমা দেয়া হয়। এর মধ্যে শুধু সহ-সভাপতি পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা পড়ে। এছাড়া অন্যসব পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া দুজন প্রার্থী হচ্ছেন—শাহ আলম ও আবুল কালাম আজাদ।

দি গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির মোট ভোটার হচ্ছে ৯২৬ জন। ১৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র জমা বিক্রি হয়েছিল। গত রোববার ১৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা হয়। ৪টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জামা দেননি। পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যয় এড়াতে সংগঠনের বৃহত্তর স্বার্থে সহ-সভাপতি পদের প্রার্থী আবুল কালাম আজাদ তার প্রার্থিতা প্রত্যাহার করেন। 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন—সভাপতি পদে নুরুল আমিন, সহ-সভাপতি পদে শাহআলম, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন, অর্থ-সম্পাদক পদে আমির হোসেন, সহ-অর্থ সম্পাদক পদে নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল ওহাব, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ শাহজাহান, সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ জিয়াউর রহমান (রিটু), সোহেল আলম ভূঁঞা, মোহাম্মদ এ পাটোয়ারি ও চাঁদ মিয়া।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন, দুই কমিশনার মোহাম্মদ ফজলুল হক এবং হাবিব উল্যাহ বাহার। 

প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন জানান, দীর্ঘদিন পর দি গ্রেটার সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক কমিটি, উপদেষ্টা পরিষদ, ট্রাস্টিসহ দি গ্রেটার নোয়াখালী সোসাইটির নেতারা নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করেন। একজন প্রার্থীর জন্য নির্বাচন আয়োজনে যে খরচ পূর্ণ প্যানেলের জন্যও একই খরচ। সহ-সভাপতি পদের প্রার্থী আবুর কালাম আজাদ তার প্রার্থিতা প্রত্যাহার করায় একটি বড় ব্যয় এড়ানো সম্ভব হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ ও সহযোগিতাকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান।

শেয়ার করুন