১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:৫৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


মেয়রের অ্যাডভাইজর হলেন ফাহাদ সোলায়মান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২২
মেয়রের অ্যাডভাইজর হলেন  ফাহাদ সোলায়মান ফাহাদ সোলায়মান


ফাহাদ সোলায়মান। বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একটি নাম। তিনি তার কর্মকাÐ এবং নেতৃত্বের গুণেই এই পরিচিত লাভ করেছেন। নতুন প্রজন্মের এই প্রতিনিধি ব্যবসার পাশাপাশি মানবসেবাকে ব্রত হিসেবে নিয়েছেন। বলা চলে তিনি একজন সফল ব্যবসায়ী এবং সফল নেতা। নতুন প্রজন্মের এই প্রতিনিধি একে একে সিঁড়ি বেয়ে সাফল্যের শিখরে পৌঁছার চেষ্টা করছেন।

বাংলাদেশিদের মধ্যে অনেকেই মূলধারার রাজনীতির সাথে জড়িত। কিন্তু ফাহাদ সোলায়মান তাদের সকলের চেয়ে কিছুটা ভিন্ন। তার ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং মানবসেবার জ্যোতি তাকে আলোকিত করেছে। তিনি শুধু নিজে আলোকিত হননি আলোকিত করেছেন প্রবাসী বাংলাদেশিদের, বাংলাদেশি ব্যবসায়ীদের। তিনি এখন বাংলাদেশিদের গর্ব।

ফাউমা ইনোভেটিব ইনকের প্রেসিডেন্ট এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান প্রথম বাংলাদেশি যিনি নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের এশিয়ান অ্যাফেয়ার্স কাউন্সিলের মেম্বার নির্বাচিত হন। অর্থাৎ নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজর নির্বাচিত হলেন। কমিউনিটি বোর্ড-৩ মেম্বার এবং বাংলাদেশি আমেরিকান বিজনেস অ্যালায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মানের এই নিয়োগে প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন