১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


খুলনায় খালেক বরিশালে খায়ের আব্দুল্লাহর জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৩
খুলনায় খালেক বরিশালে খায়ের আব্দুল্লাহর জয় তালুকদার খালেক/ফাইল ছবি


খুলনা সিটি করপোরেশন (কেসিসি ) নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী সমর্থিত তালুকদার আবদুল খালেক পুনঃনির্বাচিত হয়েছেন। খালেক তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।

আজ (সোমবার) রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (আরও) মোঃ আলাউদ্দিন।

তালুকদার আবদুল খালেক তার দলীয় প্রতীক 'নৌকা' নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল 'হাত পাখা' প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কাস্টিং ভোটের শতাংশ ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।

প্রবীণ রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক যথাক্রমে ২০০৮ ও ২০১৮ সালে বিজয়ী হন।

বরিশালে নৌকার জয় 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে। বেসরকারি ফলাফলে ৫৩ হাজার ৪০৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা প্রতীক)। 

সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা শুরু করেন । বেসরকারি ফলাফলে নৌকার আবুল খায়ের আবদুল্লাহ ভোট পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। বরিশাল সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন। এই সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬টি। 


শেয়ার করুন