২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৯:৫৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ গ্রন্থ তুলে দেওয়া হলো
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ গ্রন্থ তুলে দেওয়া হলো বেগম খালেদা জিয়াকে বই উপহার


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনযাপন নিয়ে একটি বই লিখেছিলেন প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ। সেই বই খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। ইংরেজিতে লেখা মাহফুজ উল্লাহর ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইটি বাংলায় অনুবাদ করেছেন আরেক প্রখ্যাত সাংবাদিক অধ্যাপক মাহবুব উল্লাহ। একটি ছোট্ট পরিসরের অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটি খালেদা জিয়াকে তার নিজ ভাড়াবাসা ফিরোজায় গিয়ে তুলে দেওয়া হয় তার হাতে। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ভীষণ অসুস্থ। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া উঠে দাঁড়াতেও পারেননি। তার জন্য বিশেষ খাট কাম চেয়ারে বসে বইটি গ্রহণ করেছেন হাস্যোজ্জ্বল মুখে। 

দীর্ঘদিন তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করা খালেদা জিয়া মূলত দণ্ডিত হয়ে কারাগারে। তবে বিশেষ ব্যবস্থায় তিনি রয়েছেন বাসায়। দন্ড স্থগিত করে তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের আবেগের নাম বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে অনেক কবিতা, গান ও প্রবন্ধ রচিত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন শক্তিমান সাংবাদিক প্রয়াত মাহফুজউল্লাহ। তিনি তার জীবনীগ্রন্থ রচনা করেছেন ইংরেজিতে। 

ইংরেজি এই বইটির বাংলা নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’। বইটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গত ৬ এপ্রিল রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করে বইটি উপহার হিসেবে বেগম জিয়ার হাতে তুলে দেন ফখরুল। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে নিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বইটির একটি সংখ্যা রাতে চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা প্রমুখ।

শেয়ার করুন