৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৪৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নিউইয়র্কে ৩৯৬ মিলিয়ন ফ্রি স্কুল মিলস ডিস্ট্রিবিউশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
নিউইয়র্কে ৩৯৬ মিলিয়ন ফ্রি স্কুল মিলস ডিস্ট্রিবিউশন নিউইয়র্ক স্টেটে ২০২৫-২৬ সালে ৩৯৬ মিলিয়নেরও বেশি ফ্রি স্কুল মিলস বিতরণ করা হয়েছে


ইউনাইটেড স্টেটসের নিউইয়র্ক স্টেটে ২০২৫-২৬ স্কুল ইয়ার শেষে প্রায় ৩৯৬ মিলিয়ন ফ্রি স্কুল মিলস ব্রেকফাস্ট ও লাঞ্চডেলিভার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। এ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন স্টুডেন্ট প্রতিদিন স্কুলে ফ্রি হেলদি মিলস পাচ্ছে।

স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সাল স্কুল মিলস প্রোগ্রামের আওতায় এ ইনিশিয়েটিভ ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেখানে কোনো ইনকাম রিকোয়ারমেন্ট ছাড়াই প্রতিটি স্টুডেন্টকে ফ্রি খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। গভর্নর ক্যাথি হোচুল বলেন, কোনো শিশুই যেন ক্ষুধার্ত না থাকে-এ লক্ষ্যেই আমরা রাজ্যব্যাপী ফ্রি স্কুল মিলস চালু করেছি। স্বাস্থ্যকর খাবার শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও শিক্ষাগত পারফরম্যান্স উন্নত করে। নিউইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট কমিশনার বেটি এ রোসা বলেন, প্রতিটি শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাওয়ার অধিকার রাখে। এ কর্মসূচি শিক্ষার্থীদের শেখার জন্য প্রস্তুত রাখছে এবং পরিবারের আর্থিক চাপ কমাচ্ছে।

স্টেট সরকারের ২৬-২৭ অর্থবছরে বাজেটে স্কুল মিলস প্রোগ্রামের জন্য ৩৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫৫ মিলিয়ন ডলার বেশি। এ অর্থ দিয়ে স্কুল, চার্টার স্কুল এবং নন-পাবলিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্রেকফাস্ট ও লাঞ্চ নিশ্চিত করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নিউইয়র্কে শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নীতিতে একটি বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এটি পরিবারগুলোর ওপর অর্থনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে।

শেয়ার করুন