২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ০৭:১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


গুরুতর ইনজুরড হয়ে হাসপাতালে
বরকতউল্লাহ বুলুর উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২২
বরকতউল্লাহ বুলুর উপর হামলা হামলায় আহত হওয়া রক্তাত্ব বরকতুল্লাহ বুলু/ছবি সংগৃহীত


 হামলা  মামলায় জর্জরিত বিএনপির এবার হামলার শিকার বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। নোয়াখালীর এ নেতা নিজ এলাকা থেকে শনিবার বিকেলে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ছাত্রলীগ যুবলীগের কর্মীদের এ হামলা চালিয়েছে এলে অভিযোগ উঠেছে। হামলায় প্রচন্ডরকম আহত হন বিএনপি এ নেতা। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। ফলে প্রথম তাকে নাথেরপেটুয়া ভুইয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আশংকাজনক অবস্থায় বুলুকে ঢাকায় নেয়া হয়। 

ঘটনার বিবরনে জানা গেছে, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু স্ত্রীসহ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলুর অবস্থা আশঙ্কাজনক। হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

এদিকে বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুর বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হামলা করেছে আমার বাবা মা এর উপর। তারা লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।

দু’জনই নোয়াখালী থেকে ফেরার পথে ওই হামলার শিকার হন।  পরে এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে কথা বলেন বরকতউল্লাহ বুলু। 

শেয়ার করুন