২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৩৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


প্রগ্রেসিভ ফোরামের সেমিনার অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
প্রগ্রেসিভ ফোরামের সেমিনার অনুষ্ঠিত বক্তব্য রাখছেন জাকির হোসেন বাচ্চু


জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সভা ও সেমিনার গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে সেমিনারে ‘বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান ড. নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রাক্তন সভাপতি খোরশেদুল ইসলাম, ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, লেখক ওবায়েদুল্লা মামুন, বাংলাদেশ প্রতিদিনের আবাসিক সম্পাদক লাভলু আনসার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনহাজ আহমেদ শাম্বু।

সেমিনারে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকা, জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকা নির্ধারণ, ভোটারের সংখ্যানুযায়ী প্রতিনিধি নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

সেমিনারের আগে প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ, সাংগঠনিক বিষয়ক আলোচনায় অংশ নেন গোলাম মর্তুজা, জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন