০৮ জুন ২০২৬, সোমবার, ০৬:৩৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


কে হবেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক?
২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২২
২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন


আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটি সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। দলের সাধারন সম্পাদক ও সড়ক পরিবাহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সম্মেলনের তারিখ জানিয়েছেন। এ সময় তিনি বলেন, এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে, একদিনে।


তবে জাঁকজমকপূর্ণ সম্মেলন হবে না। বৈশ্বিক সংকটের কারণে কৃচ্ছতা সাধন করে আমরা সম্মেলনের আয়োজন করব। আনুষ্ঠানিকতার পিছনে ব্যয় কমানো হবে। সাদামাটাভাবে আয়োজন করা হবে সম্মেলন। আওয়ামী লীগের সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে কিনা এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তা পরে সিদ্ধান্ত হবে। 

তিনি বলেন, ১৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা হবে, সেখানে সরাসরি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সাধারন সম্পাদকের সাংবাদিকদের ব্রিফিরে আগে বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সংসদের বৈঠক শুরু হয় সেখানেই প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এ জাতীয় সম্মেলন সাদামাটা করার নির্দেশনা দিয়েছেন। 

এর আগে ২০১৯ সালের ২১ ডিসেম্বর দলটির ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 এদিকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সাধারন সম্পাদক কে হচ্ছেন এটা নিয়ে গুঞ্জন রয়েছে। এছাড়াও পদপ্রার্থী ও পদচ্যুতির দুশ্চিন্তা রয়েছে। তবে ধারনা করা হচ্ছে বর্তমানে নিবিচ্ছিন্ন দ্বায়িত্ব পালন করে যাওয়া ওবায়দুল কাদেরের অসুস্থতার কারণে তাকে হয়তো সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কে আসবেন ওই স্থানে এটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে।  যেহেতু সামনেই দ্বাদশ জাতীয় নির্বাচন। ফলে এবারের যে কমিটিই আসুক তাদের উপর দলের ভরসা ও প্রত্যাশা অনেক। 

 


শেয়ার করুন