১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:৩৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


গণফোরামের সভাপতি পরিষদের সভায় ড. কামাল হোসেন
‘গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকট’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২২
‘গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকট’


ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকারের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণ। সীমাহীন দূর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচার অর্থনৈতিক সংকটের এবং তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানোর কারণে মানুষের দূর্দশার অন্যতম কারণ। 

আজ বেলা ১১ টায় ড. কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে অনুষ্ঠিত গণফোরামের সভাপতি পরিষদের সভায়  সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বিদ্যমান সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থন পুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার। আগামী জাতীয় সাধারণ নির্বাচন সামনে রেখে আজ দেশে চরম সংঘাত-সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। 



সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান কামাল, এড. আলতাফ হোসেন, এড. আব্দুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, এড. সেলিম আকবর, এড. সুরাইয়া বেগম, শাহ নূরুজ্জামান,  মো. ইয়াসিন প্রমূখ।


শেয়ার করুন