১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৩২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৩
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন জাতীয় পার্টির সভায় নেতৃবৃন্দ


এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্ট মিলনায়তনে গত জানুয়ারি জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা বিপুল নেতা কর্মীর উপস্থিতিতে নিউইয়র্কে আনন্দের সাথে পালন করেন। জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা আহমেদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য মনির আহমেদ এস্টোরিয়া সোসাইটির সভাপতি আবুল বশর মিলন, বলাকা সোসাইটির সভাপতি আজহারুল হক খোকা, সদস্য আবদুল মোতালেব।



আলোচনার শুরুতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মেরুল আহমেদ জাতীয় সংগীত পরিবেশন করেন। ছাড়াও ২০২২ সাল এবং তার আগে জাতীয় পার্টির যেসব নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দাঁড়িয়ে মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান নেই, কিন্তু নেতার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করে যাবো। পার্টির প্রয়াত চেয়ারম্যান গ্রামবাংলার গরিব শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। তারা যুক্তরাষ্ট্রে সৎ নেতাদের দ্বারা কমিটি গঠনের আহ্বান জানান। যারা নিজের নাম সভাপতি সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে পত্রিকায় প্ররোচনা করেন তাদের পার্টি থেকে বহিষ্কার করার জন্য চেয়ারম্যান মহাসচিবের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ পার্টির সকলে মিলেমিশে কাজ করার যে আহ্বান জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নেত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। পরিশেষে রংপুর সিটি করপোরেশনে জাতীয় পার্টির নির্বাচিত মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফাকে অভিনন্দন শুভেচ্ছা জানান।

শেয়ার করুন