১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৫৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২৩
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল


চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে দেড়টায় থাই এয়ার ওয়েজের একটা রওনা হন বিএনপি মহাসচিব। ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিতসার জন্য গেছেন। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে(এনইউএইচ) মির্জা ফখরুল চিকিতসা নেবেন।

ফ্লাইটে উঠার আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, ‘‘ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটাল আমি ডাক্তার দেখাবো। এটা আমার ফেলোআপ চেকআপ। প্রতিবছরই আমাকে সেখানে ফল্আোপ চেকআপে যেতে হয় আপনার সেটা জানেন। আমার স্ত্রীরও অসুস্থ, তিনিও যাচ্ছেন। তার চিকিতসার জন্য ডাক্তারের এ্যাপুয়েনমেন্ট করা হয়েছে।”

দলের নেতা-কর্মীসহ দেশবাসী কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল জানান, এক সাপ্তাহ পর তিনি দেশে ফেরবেন। ৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও  সিঙ্গাপুরে চিকিতসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিতসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিতসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। একমাস কারাবাসের পর উচ্চ আদালতের জামিনে তিনি মুক্তি পান। এরপর গত ১৫ জানুয়ারি তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দুইদিন চিকিতসা শেষে বাসায় ফেরেন।


শেয়ার করুন