২৮ জুন ২০২৬, রবিবার, ০১:১৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে বিএনপির ইফতার


রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। শুক্রবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপির আয়োজনে এই ইফতার মাহফিল হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছর এই ইফতার মাহেিফ্ল অংশ নিতেন। আজকের এই দিনে আমরা তার অনুপস্থিতি উপলিব্ধ করছি। একই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নেই্ যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।কিছুটা বলতে পারা যায় যে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই ইফতার মাহফিলে।”


দ্রবমূল্যের ঊধর্বগতিতে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘ আজকে সারা দেশে মানুষ এমন একটা অবস্থায় দিনযাপন করছে যে, তাদের শ্বাসরুদ্ধ্র হয়ে আসছে। আমরা পরম করুনাময় আল্লাহ‘তালার কাছে এই পবিত্র দোয়া চাই, যেন তিনি আমাদের সেই শক্তি দেন, সেই তৌফিক দেন যেন আমরা সংগ্রামের মধ্য দিয়ে জনগনকে সম্পৃক্ত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারি।”

এই ইফতারে তেজগাঁও রহমতে আলম ইসলামী মিশন এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েক‘শ শিশু শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, রেসিডেন্সিয়াল কলেজ মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন, ‘স্পেস অব ইসলাম’ এর প্রেসিডেন্ট মাওলানা রেজোয়ানূর রহমান খান এই ইফতারে ছিলেন।

এছাড়া ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার প্রমূখ নেতারা ছিলেন।

ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি মহাসচিব ইফতার করেন।



শেয়ার করুন