০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৪২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নিউজার্সিতে কুলাউড়াবাসীর ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
নিউজার্সিতে কুলাউড়াবাসীর ইফতার মাহফিল


যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের বাংলাদেশি কমিউনিটির কাছে ব্যাপক পরিচিত সামাজিক সংগঠন কুলাউড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রবাসী কুলাউড়াবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল প্যাটারসনের ইউনিয়ন অ্যাভিনিউস্থ মসজিদ আল ফেরদৌসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

অ্যাসোসিয়শনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম চৌধুরী সুলেমানের পরিচালনায় মাহফিলে দেশ-প্রবাসের সবার কল্যাণ শান্তি উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফেরদৌস মসজিদের ইমাম। ইফতার মাহিফলে বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এমদাদ চৌধুরী দীপু, উপদেষ্টা আনোয়ার চৌধুরী পারেক, উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে অংশ নেন কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন, প্রধান উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী, উপদেষ্টা গোলাম মোস্তফা চৌধুরী নিপন, শেখ ফখরুল ইসলাম তালুকদার, গোলাম ইস্পাহানী চৌধুরী মাছুমসহ আরো  অনেক। 

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক কুলাউড়াবাসী অংশ নেন। ফলে ইফতার মাহফিল কুলাউড়াবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন