০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সেহেরীতেও আলো ছড়ালো খলিল বিরিয়ানী হাউস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
সেহেরীতেও আলো ছড়ালো খলিল বিরিয়ানী হাউস খলিল বিরিয়ানীতে সেহেরীতে অংশগ্রহণকারীরা


২৩ রমজান। ঘড়ির কাঁটা তখন রাত দুটোর কথা জানান দিচ্ছে। ব্রঙ্কসের খলিল বিরিয়ানীতে তখন এক অন্য রকম দৃশ্য। একপাশে খলিল চাইনিজে চলছে ৯৫ এসএস সি গ্রুপের সেহরি পার্টি, অপরদিকে খলিল ফুড কোর্টে চলছে বন্ধু মহলের আয়োজনে আরো একচি সেহেরী অনুষ্ঠান।

সুদূর নিউ জার্সি থেকে দেড় ঘন্টার ড্রাইভ করে এসেছিলেন সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। তার সাথে ছিলেন নিউ জার্সির একটি সিটির নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলওম্যান শিফা উদ্দীন। কুইন্স থেকে অংশ নেন রিয়েলটর নূরুল আজিম, সাংবাদিক নাজমুল আহসান, কমিউনিটি একটিভিস্ট আহসান হাবিব, আব্দুর রশীদ বাবু, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক সেফ খলিলুর রহমান, ডিটেকটিভ মাসুদুর রহমান, স্বপন তালুকদার, আলা উদ্দীন, রিয়েলটর সালেহ উদ্দীন, কামরুজ্জামান বাবু, মামবুর রহমান, সাহাদত হোসেন, মোজাফ্ফর হোসেন, বাবুল হাওলাদার, গাজী সুজন, ফারুক তালুকদার, সুমন চৌধুরী, ওয়াদুদ তালুকদার, মোঃ ইসলাম মামুন, সাংবাদিক হাবিবুর রহমান, বিল্লাল ইসলাম, সাংবাদিক সৈয়দ মাকসুদুল কবির, সাংবাদিক আফরোজা ইসলাম ও তুষার পিক। খাবারের মেন্যুতে ছিল ইলিশের দোপেয়াজা, গরুর মাংস ভুনা, লাউ চিংড়ি, কয়েক প্রকার ভর্তা ভাজি, দুধ, দই এবং কয়েক প্রকার মিষ্টান্ন।

মধ্যরাত থেকে ভোরের আজান অবধি অতিথিরা চুটিয়ে আড্ডা দেন এই সেহরি পার্টিতে।

শেয়ার করুন