১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:৫৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সিলেট সদর থানা এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
সিলেট সদর থানা এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ


ধর্ম, বর্ণ নির্বিশেষে সিলেট সদরের হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক। স্থানীয় সময় রবিবার (১৫ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ছোলা, তৈল, চিনিসহ অন্যান্য খাদ্য দ্রব্য। সংগঠনের সাবেক সভাপতি ইয়ামিন রশিদ, মামুন আহমেদ, ট্রাস্টি কল্লোল আহমদ, মওদুদ পাশা, রুহুল রকির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

“ঈদ উপহার বিতরণ” কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারণ সম্পাদক আর. সি টিটো। সংগঠনের সাধারণ সম্পাদক আরসি টিটো বলেন, “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক নিউইয়র্কসহ বাংলাদেশের সিলেটে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন