২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


আবদুল হামিদ একজন ভালো মানুষ- মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৩
আবদুল হামিদ একজন ভালো মানুষ- মির্জা ফখরুল দ্বায়িত্ব নেয়া নতুন রাষ্ট্রপতি ও বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ /ছবি সংগৃহীত


বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে একজন ‘ভালো মানুষ’ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্রের জবাবে বিএনপি মহাসচিব এই কথা বলেন।

তিনি বলেন, ‘‘ মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন- এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণবন্ত একজন মানুষ, আপনার পজেটিভলি দেখতেন সব কিছু। তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তার যেটা আছে সেটা তো আছেই।’’


দুই মেয়াদে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদের সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে তাতে কি জাতির আশা-আকাংখা পুরণ হয়েছে কিনা প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ এটা তো ইতিহাস বিচার করবে। তবে আমাদের দিক থেকে পরিস্কার করে বলতে পারি যে, তার কাছে আমাদের প্রত্যাশাও ছিলো না। কারণ প্রেসিডেন্ট হিসেবে তার খুব কিছু একটা করারও ক্ষমতা নাই। তিনি হচ্ছে পুরোপুরিভাবে একজন খাঁটি আওয়ামী লীগের মানুষ। সেজন্য তার পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত।”

সোমবার দুপুরে আবদুল হামিদ বঙ্গভবন থেকে নিকুঞ্জে নিজের বাসায় উঠেন। বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনারসহ রাজসিক বিদায় জানানো হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চলমান আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন।

শেয়ার করুন