৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:৫১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৫
পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম


যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে এক মাসের মধ্যে ঢাকা ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন  ছুটিতে যাওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তাকে দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এক মাস সময় কেন প্রয়োজন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হঠাৎ করে কর্মরত দেশ ত্যাগ করতে পারেন না। নিয়ম অনুযায়ী ওই দেশের নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত দেশ ত্যাগ করেন।’

এদিকে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে সচিব পদমর্যাদায় উন্নীত করার জন্য এসএসবিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

অন্যদিকে ১১ ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে। আগামী মাসের ২০ তারিখে অবসর-পূর্ব ছুটিতে যাবেন তিনি। ওই দিবস বা তার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করবেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন মো. জসীম উদ্দিন।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফ

শেয়ার করুন