১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৪৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জ্যাকসন হাইটসে চাঁদরাতে মারামারি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৩
জ্যাকসন হাইটসে চাঁদরাতে মারামারি মারামারির দৃশ্য


চাঁদরাত এখন নিউইয়র্কে অত্যন্ত জনপ্রিয় এবং আনন্দ-উচ্ছ্বাসের অনুষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় উদযাপন ঘটা করে উদযাপন করা হয় চাঁদরাত। তবে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান এবং উচ্ছ্বাস হয় জ্যাকসন হাইটসে। এবারো এলাকাবাসীর উদ্যোগে চাঁদরাতের অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ স্ট্রিটে। এলাকাবাসীর অনুষ্ঠানে সন্ধ্যার পরে শুরু হলেও মূলত সকাল থেকে জ্যাকসন হাইটসের বিভিন্ন স্ট্রিট বিশেষ করে বাংলাদেশ স্ট্রিট, ৭৪ স্ট্রিট, ডাইভারসিটি প্লাজা এবং ৩৭ এভিনিউ অস্থায়ী ভেন্ডারদের দখলে চলে যায়। বিশেষ করে প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাই মেহেদী লাগানোর টেবিল নিয়ে বসে পড়েন। সেই সাথে কাপড় বিক্রির স্টলতো রয়েছেই। যুৎসই স্পট পেতে অনেকেই সকালে চলে আসেন। আবার কেউ বা তাদের চেয়ার টেবিল রেখে যান। এমনই একজন মহিলা স্পট দখল করার জন্য ৭৪ স্ট্রিটে একটি টেবিল রেখে যান। মহিলা এসে দেখতে পান যে একজন পুরুষ তার টেবিলটি ফেলে দিচ্ছেন। এই অবস্থায় দুই জনের মধ্যে তর্ক- বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুরুষ লোকটি মহিলাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকজন লোক পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কেউ একজন পুলিশ ডাকলে পুলিশ আসার আগেই পুরুষ লোকটি এলাকা ছেড়ে চলে যান। তবে পুরুষ লোক যেভাবে মহিলার গায়ে হাত তুলেছে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার নিন্দা জানিয়েছেন অনেকে। এবং বলেছেন, ছি! এমন অসভ্য লোকও আমেরিকার মত উন্নত দেশে থাকতে পারে? যেখানে আইনের শাসন রয়েছে সেখানে কীভাবে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারলো?

শেয়ার করুন