০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সার্কাসের পুতুল
এম ইদ্রিস আলী
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
সার্কাসের পুতুল


অমানিশার অন্ধকারে হাত-পা গুটে

বদ্ধ আমি খাঁচায়

ছোট্ট কুয়ার মাঝে ব্যাঙের মতো

কেবা আমায় নাচায়? 

উপার্জিত ধনদৌলত যরে ধন

সবকিছু আজ শেষ

পথের কড়ি হাতড়ে বেড়াই আমি

শূন্যতার আবেশ। 

বাঁচতে চেয়ে হরহামেশা মনের কোণে

এঁকেছি আলপনা

বিশালতার আকাশ মাঝে উড়ছি আমি

ক্ষুদ্র ঈশ্বর কণা। 

সুপ্তমনের গুপ্ত কথা গ্যাস বেলুন হয়ে

বাতাসেতে ওড়ে

মনের অভ্রে জমিয়ে রাখা শিশির বিন্দু

বৃষ্টি হয়ে ঝরে। 

ডুব সাগরেও নিয়ত ধোঁকাবাজি 

না পাই কিনার কুল

আমরা যেন অদৃশ্য এক সুতায় বাঁধা

সার্কাসের পুতুল। 


শেয়ার করুন