০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


`জায়েদা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন'
কারচুপি ছাড়া 'নৌকা' অসহায় - আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৩
কারচুপি ছাড়া 'নৌকা' অসহায় - আ স ম রব


গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন। 


বিবৃতিতে তিনি বলেন, কারচুপি, জবরদস্তি এবং বল প্রয়োগ ছাড়া কোন নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয়। গত ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের নুন্যতম সুযোগ থাকলে যে কারো সাথে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে।
এই কঠিন বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে।

এই সিটি কর্পোরেশন নির্বাচন আরো শক্তিশালী বার্তা প্রদান করেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনভাবেই নিরপেক্ষ করা সম্ভব হবে না। কারণ, ক্ষমতা যে ছাড়তে হয়, ক্ষমতা যে হারাতে হয়, ক্ষমতা যে চিরস্থায়ী নয়-  এ সব দর্শনকে বহুদিন আগেই আওয়ামী লীগ আত্মসাৎ করে ফেলেছে।

সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার   প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

শেয়ার করুন