২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৭:৩০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


শিকাগোতে মুসলিমবিরোধী ঘৃণাজনিত অপরাধ ২০০ শতাংশ বেড়েছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৪
শিকাগোতে মুসলিমবিরোধী ঘৃণাজনিত অপরাধ ২০০ শতাংশ বেড়েছে শিকাগোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা মিছিল করছে


শিকাগোতে আরব ও মুসলিমবিরোধী ঘৃণাজনিত অপরাধ ৭ অক্টোবরের পর প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার)। কেয়ার-শিকাগোর অপারেশনস ম্যানেজার ম্যাগি সøাভিন এক বিবৃতিতে বলেন, এ সংখ্যা বাড়তে থাকায় মুসলিম কমিউনিটিতে উদ্বেগ বাড়ছে। তিনি উল্লেখ করেন যে, কাজের স্থান, স্কুল এবং জনসমাগমস্থলসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে এবং অনেকেই ফিলিস্তিনের সমর্থনে তাদের মতপ্রকাশের কারণে শাস্তির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, কিছু পুলিশ বিভাগ সহযোগিতামূলক হলেও শহরে ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধির প্রতি তাদের প্রতিক্রিয়া অনিশ্চিত এবং কিছু ক্ষেত্রে পুলিশকে বারবার তাগিদ দিতে হয়। ফেডারেল নজরদারি বাড়ছে এবং তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে ৯/১১ সন্ত্রাসী হামলার পরের সময়টির তুলনা করেন।

ম্যাগি স্লাভিন আরো বলেন, মুসলিম-আমেরিকান সম্প্রদায়কে কঠোরভাবে সেন্সরশিপের সম্মুখীন হতে হচ্ছে এবং কর্মক্ষেত্রে ফিলিস্তিনের সমর্থন প্রকাশের কারণে শাস্তি দেওয়া হচ্ছে বা স্কুলে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে।

গত সপ্তাহে শিকাগোর লিংকন স্কোয়ারে মুসলিম মালিকানাধীন মার্শাল আর্ট স্কুল রেডজোভিক জিউ জিতসুতে গুলির ঘটনা ঘটার পর কেয়ার-শিকাগো একটি ঘৃণাজনিত অপরাধ তদন্তের দাবি জানায়। শিকাগো পুলিশ বিভাগ প্রাথমিকভাবে ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ করতে অস্বীকার করে।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার) জানিয়েছে যে, ২০২৪ সালের প্রথমার্ধে বিশেষ করে ইসরায়েলের গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে ৭০ শতাংশ ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধি পেয়েছে। ৭ অক্টোবরের পর সংস্থাটি প্রায় ৫ হাজার অভিযোগ পেয়েছে। এর মধ্যে মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণামূলক ঘটনাসহ ইলিনয়ে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাত করার ঘটনাও রয়েছে। অধিকাংশ অভিযোগ অভিবাসন ও আশ্রয়, কর্মক্ষেত্রে বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য এবং ঘৃণাজনিত অপরাধের বিষয় রয়েছে।

শেয়ার করুন