২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৪২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


তুলে দিলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন
‘এক দফা’ লিফলেট কৃষি মন্ত্রীর হাতে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৩
‘এক দফা’ লিফলেট কৃষি মন্ত্রীর হাতে


অনেকের মধ্যে বিতরণে ‘এক দফা’ লিফলেট কৃষি মন্ত্রীর হাতেও তুলে দিলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের পর মসজিদের গেইটে দাঁড়িয়ে বিতরণকালে এরকম দৃশ্য দেখা  গেছে বলে জানালেন নামাজ পড়তে আসা বেইলি রোডের বাসিন্দা সুলায়মান হোসেন। তিনি বলেন, ‘‘ টিপটপের মসজিদে সামনে ভ্রাম্যমান বাজারও বসে। আজকে সেখানে দেখলাম একটি লিফলেট বিতরণ করা হচ্ছে। অনেকের মতো আমার হাতেও একটা এসেছে।” কাকরাইলে সার্কিট হাউজ কেন্দ্রীয় জামে মসজিদ যা ‘টিপটপ’ জামে মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদে উচ্চ আদালতের বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্যগণসহ সরকারি ঊধর্বতন কর্মকর্তারা জুম্মার নামাজ আদায় করে থাকেন। কারণ বেইলি রোড, হেয়ার রোড়ে বিচারপতিগণ ও মন্ত্রীদের আবাসস্থল।

শুক্রবার এই মসজিদে নামাজ পড়েছেন অনেকের সাথে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী ড. কামাল হোসেনসহ অনেক।

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ ফজলুল হক মিলনও থাকেন বেইলি রোডের একটি এপার্টমেন্টে। তিনিও এই মসজিদে জুম্মার নামাজ পড়েন নিয়মিত।

শুক্রবার নামাজ শেষে মসজিদ গেইটের সামনে লিফলেট বিতরণ করেছেন জানিয়ে ফজলুল হক মিলন বলেন, ‘‘ দুই-আড়াই‘শ জনকে আমি একদফা লিফলেট দিয়েছে।  এই মসজিদ থেকে নামাজ পড়ে যখন বেরুচ্ছিলেন কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক সাহেব। তাকেও আমি লিফলেট দিয়েছি। তাকে বললাম একটা লিফলেট দিতে চাই আপনাকে।”

‘‘ উনি বললেন, দেন ।”

এ ব্যাপারে কৃষি মন্ত্রীর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে কৃষি মন্ত্রীর হাতে লিফলেট বিতরণের আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে।

মিলন জানান, প্রবীন আইনজীবী ড. কামাল হোসেনকেও দেয়া হয়েছে। তবে তিনি কেনো কিছু বলেননি, শুধু মাথা নেড়েছেন বলে জানান তিনি। নিউজ প্রিন্টে এক পৃষ্ঠার ‘এক দফার এই লিফলেটে লেখা আছে… শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে সারাদেশের জনগন আহ ঐক্যবদ্ধ।

এই এক দফার আন্দোলন জোরদার করুন এবং দলে দলে যোগ দিন।

ফজলুল হক মিলন বিএনপির ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের জেলা সভাপতি।



শেয়ার করুন