০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


দেশবাসীর দোয়া কামনা
মুফতী ফয়জুল করীম অসুস্থ হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৩
মুফতী ফয়জুল করীম অসুস্থ হাসপাতালে ভর্তি


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন। উল্লেখ্য যে, গত ৩ সেপ্টেম্বর পুর্ব নির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্ত্বরে বিশাল সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন। কিন্তু হঠ্যাৎ শারিরিক অবস্থার অবনতি ঘটে, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওই দিন খুলনায় চিকিৎসা গ্রহণ করেন।


উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তবে তার স্বাস্থ্যের অবস্থা আলহামদুলিল্লাহ কিছুটা ভালোর দিকে। আল্লাহ চাহেতো বড় ধরণের কোন আশংকা নেই। নির্দিষ্ট সময় অবজারভেশন শেষে চিকিৎসকগণ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর
আন্তরিক দোয়া কামনা করেছেন।


এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল সন্ধ্যায় হাসপাতালে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া
করেন।

শেয়ার করুন