১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ০৯:০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক- প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পহেলা বৈশাখ : বাংলাদেশে বর্ষবরণের প্রাণের উৎসব দুই সম্পাদক এক-এগারো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতি স্বাগত জানাল বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ ফোর্ট মায়ার্সে হাতুড়ি দিয়ে বাংলাদেশি নীলুফারকে নৃশংসভাবে খুন নিউ ইয়র্কে স্বচালিত গাড়ি : ট্যাক্সি ড্রাইভারদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আইসের গোপন নজরদারি : এআই ব্যবহার করে অভিবাসী খুঁজছে প্রাইভেট ঠিকাদাররা ট্রাম্পের ‘প্রেইজ বি টু আল্লাহ’ পোস্টে তোলপাড় রিজার্ভ চুরি মামলায় নিউইয়র্কের আদালতে ড. এইচ মনসুর


স্বাস্থ্যখাতে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিই ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে-মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৩
স্বাস্থ্যখাতে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিই ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে-মির্জা ফখরুল


স্বাস্থ্যখাতে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিই ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার সকালে ডেঙ্গুর পরিস্থিতির ওপর দলের আয়োজিত এক সংবাদ সম্মেলনের বিএনপি মহাসচিব এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘ অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থতা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিনে সিটি করপোরেশন একেবারে নির্বিকার।

ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্ণীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারী আকার ধারণ করেছে। এবছর অতীতের সকল রেকর্ড ভেঙে ডেঙ্গু মহামারী রুপে আর্বিভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জ্বরে মৃত্যু হচ্ছে প্রধান শিরোনাম। প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছে।”

মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন, ‘‘ নিম্ন মানের কীট ও সরকারের উদাসিনতার জন্য আমরা জানি না কি পরিমান রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আসল রোগীর সংখ্যা কত তা সহজে অনুমেয়… যে কয়েকগুন বেশি হবে। ২০০০ সাল থেকে ডেঙ্গুকে আমরা চিনেছি, জানছি। ২০১৮ সালে এসে তা বিভেষিকাময় রুপ দেখায়। ডেঙ্গু শিশুরা বেশি আক্রান্ত। লাশের সারি বাড়ছে। কিন্তু সরকারের এসব নিয়ে চিন্তা নেই, উদ্যোগ নেই।”

ডেঙ্গু প্রতিরোধে চিকিতসা সরঞ্জামের দাম বৃদ্ধি, ঢাকা উত্তর ও দক্ষিন সিটির করপোরেশন ডেঙ্গু প্রতিরোধের নামে ‘হাজার কোটি টাকা’ দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে নেতা-কর্মীদের এগিয়ে পাশে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গত ২৪ ঘন্টায় এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এ সময়ে মৃত্যু হয়েছে আরো ১০ জন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৯৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪৪১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫৭৮৭ জন।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন