৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু


‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এই ৭ দিন সারা দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।

তিনি বলেন, বুধবার (৮ জানুয়ারি) থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করবে। এই ৭ দিন আমরা বিভিন্ন জেলা ভাগ করে জনসংযোগ করব। দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দেশজুড়ে কেন্দ্রঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবেন। আর কেন্দ্রীয় নেতারাও এই সূচি মেনেই যুক্ত হবেন।


জেলাভিত্তিক যেভাবে চলবে কার্যক্রম


৭ দিন দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হবে। এক্ষেত্রে —৮ জানুয়ারি ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

রোববার (১২ জানুয়ারি) সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, রাজবাড়ি, ও বগুড়ায় লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সবশেষ-

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট,পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলা যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

এর আগে, গত ৪ জানুয়ারি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শেয়ার করুন