৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১১:৫২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


মার্কিন সিনেটরদের সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
মার্কিন সিনেটরদের সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের বৈঠক মার্কিন সিনেটরের সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের বৈঠক


যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই মার্কিন সিনেটরের সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে রাষ্ট্রদূত তাদের সঙ্গে এ বৈঠক করেন। রাষ্ট্রদূত ইমরান অরাগনের ডেমোক্রেটিক পার্টির সিরেটর জেফ মার্কলি এবং টেনেসির রিপাবলিকান সিনেটর বিল হ্যাগরিটির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে তাদের নিজ নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ করেন। উভয়ই সিনেটর বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত মর্কিন সিনেট কমিটির সদস্য।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অর্জিত ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন সম্পর্কে এই দুই মার্কিন সিনেটরকে অবহিত করেন। তিনি এই সময়ের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাসহ সব সামাজিক সূচকে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কেও তাদের অবহিত করেন।

দুই মার্কিন সিনেটর বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। রাষ্ট্রদূত ইমরান রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

শেয়ার করুন