৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:৩১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক


ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগনের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন অত্যন্ত স্পষ্টবাদী মানুষ। 

রাষ্ট্রের সকল সংকটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে। আওয়ামী সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডা. জাফরুল্লাহ অসাধারণ ভূমিকা রেখেছেন, দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি।”

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগঠফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


তিনি বলেন, ‘‘ স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগনের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তিকালে স্বল্পমূল্যে চিকিতসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রনী ভূমিকা পালন করেছেন।দেশ ও জনগনের কল্যা্ণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতার পদকে ভূষিত করেন।”


অসুস্থতা নিয়ে ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মঙ্গলবার রাতে চিকিতসাধীন অবস্থায় প্রয়ান হন একাত্তরের ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠা করে মুক্তিযোদ্ধাদের সেবায় আত্মনিয়োগকারী জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ 


শেয়ার করুন