০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৫৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাদেক হোসেন খোকার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
সাদেক হোসেন খোকার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া দোয়া মাহফিলে উপস্থিতির একাংশ


বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি ও মন্ত্রী, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটস জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে। ইসলামিক সেন্টারের খতিব ও পেশ ইমাম মাওলানা আবু সাদেকের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খোকা স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, খোকা স্মৃতি সংসদের অন্যতম উপদেষ্টা ড. ইফতেকার আহমেদ, সাংবাদিক মনির হায়দার, সাবেক সিনিয়র জাজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, খোকা স্মৃতি সংসদের সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো বদিউল আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, বাদশা হোসেন, বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী, যুবদল নেতা আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দল নেতা নুর আলম, বিএনপি নেতা এ আর মাহবুবুল হক, বিএনপি নেতা সাঈদুর খান ডিউক, খোকা স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক রাশেদ রহমান, বিএনপি নেতা নাসির উদ্দীন, যুব নেতা মাইনুল হাসান মুহিদ, সাবেক ছাত্রনেতা মাজাহারুল ইসলাম মিরন, বিএনপি নেতা জাহাঙ্গীর তরফদার, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াদুদ বিন ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. কামরুল হাসান ও সাবেক ছাত্রনেতা আহমেদ সোহেল প্রমুখসহ অসংখ্য মুসল্লি।

দোয়া মাহফিলে মরহুম সাদেক হোসেন খোকা এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় এবং মরহুম সাদেক হোসেন খোকার পরিবারের জন্যও দোয়া করা হয়।

শেয়ার করুন