০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


উত্তর আমেরিকার ১১২ হলে ‘পাপ পুণ্য’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২২
উত্তর আমেরিকার ১১২ হলে ‘পাপ পুণ্য’


আগেই জানা গিয়েছিল বাংলাদেশের কোনো সিনেমা হিসেবে প্রথমবারের মতো দেশের বাইরের শতাধিক হলে একযোগে মুক্তি পাওয়ার ইতিহাস গড়তে যাচ্ছে ‘পাপ পুণ্য’ সিনেমাটি। এবার জানা গেল হলের তালিকা। উত্তর আমেরিকার ১১২টি হলে আগামী ২০শে মে বাংলাদেশের সঙ্গে একইদিনে মুক্তি পাচ্ছে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দীর্ঘ প্রতীতি তারকাবহুল এই সিনেমার বিদেশের হলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি বলেন, এটি একটি যুগান্তকারী ঘটনা। ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে একযোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেট এর ১০০ এর বেশি শহরে। এতে করে সিনেমাটি ২০শে মে থেকে আমেরিকা ও কানাডার মোটামুটি ১ মিলিয়ন এর বেশি দর্শকের দেখার সুযোগ হচ্ছে। একটি হিসেবে দেখা গেছে, এই ১ মিলিয়ন লোকের ১০ ভাগের ১ ভাগ মানে মাত্র ১ লাখ দর্শক যদি নিয়মিত আমাদের সিনেমা দেখেন তাহলে শুধু কানাডা আর আমেরিকা থেকে আমাদের একেকটি সিনেমার গ্রস বক্স অফিস কালেকশন হবে ১ মিলিয়ন ডলারের ওপর। সুপারহিট, বকবাস্টার হিট হলে তো সংখ্যাটা ২ মিলিয়ন ডলারে গিয়েও ঠেকতে পারে। আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে ২৫টি স্টেট এর ১০৪টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

স্টেটগুলো হলো- নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাডা, ইউটাহ, ওহাইও, ইলিনয়, ইন্ডিয়ানা, ক্যানসাস, কলোরাডো, ওকলাহোমা, টেনেসি, লুইজিয়ানা, অরিগন এবং ওয়াশিংটন।

শেয়ার করুন