১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন কাউকে অন্তবর্তীকালীন সরকারে স্থান দেয়া যাবে না
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন কাউকে অন্তবর্তীকালীন সরকারে স্থান দেয়া যাবে না


 বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আজ ৭ আগস্ট ‘২৪ এক বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন।

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও শ্রেণি-পেশার প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে বলে আমাদের জানা নেই। তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন এই সরকারে সাম্রাজ্যবাদের সহযোগী, শোষণ লুন্ঠনের সাথে যুক্ত, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন কাউকে স্থান দিলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই প্রশ্নবিদ্ধ হবে।


বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী ব্যবস্থা আর যাতে ফিরে আসতে না পারে সেজন্য শোষণ-লুন্ঠন ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মানসিকতার ব্যক্তিবর্গকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।

 

তিনি আন্দোলনকারী ছাত্র সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ ও সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিস্ট রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সকল উপাদানের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

 

শেয়ার করুন