১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:৩৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


জোটের প্রার্থী গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনের সমালোচনা করছে-মঈন খান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৪
জোটের প্রার্থী গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনের সমালোচনা করছে-মঈন খান ড. আব্দুল মঈন খান/ফাইল ছবি


‘এই নির্বাচন ভুয়া নির্বাচন। সরকার এই নির্বাচন করতে গিয়ে সবকিছু হযবরল করে ফেলেছে। শুধু তারা নয়, জোটের প্রার্থী এবং গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনের সমালোচনা করছে। আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নেই।’ কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।   


আজ সোমবার রাজধানী শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।  
মঈন খান বলেন, রাজধানীতে বসে কে কোন সিটের এমপি হবে, তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। কাজেই এ নির্বাচন একটি ভুয়া নির্বাচন এবং এই নির্বাচনে জনগণের প্রতিনিধি এমপি হবে না। এমপি হবে সরকারের সিলেকশনে, ইলেকশনে নয়। ৭ তারিখে যেটা করবে, সেটা হলো শুধু ফলাফল ঘোষণা করবে।   


তিনি আরো বলেন, ‘আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আমরা তাদের সঙ্গে নিয়ে সংগ্রামে বিজয়ী হব। এই মিথ্যা, ভুয়া নাটকীয় নির্বাচনের যে প্রহসন হচ্ছে, সেই প্রহসনকে আমরা বর্জন করেছি। মানুষকে সঙ্গে নিয়ে একদলীয় এই সরকারকে বর্জন করেছি। বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোনো টিয়ারগ্যাসের শক্তিতে নয়, আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব জনগণের শক্তিতে বলীয়ান হয়ে।’

শেয়ার করুন