০৮ জুন ২০২৬, সোমবার, ৬:০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


কে পেলেন কোন মন্ত্রনালয়ের দ্বায়িত্ব
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৪
কে পেলেন কোন মন্ত্রনালয়ের দ্বায়িত্ব


নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ১৭ জন নতুন মুখ।

দায়িত্ব বণ্টনে শেখ হাসিনা তার নিজের হাতে রেখেছেন ৬টি মন্ত্রণালয়। এগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, দ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; শ্রম ও কর্ম কর্মসংস্থান মন্ত্রণালয়।


মন্ত্রীগন হলেন-

আ ক ম মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

আনিসুল হক: আইন মন্ত্রণালয়

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়

আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয়

ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়



আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়

মুহাম্মদ ফারুক খান: বেসামরিক বিমান ও পর্যটন

নারায়ণ চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়

জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সাবের হোসেন চৌধুরী: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়

আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়

র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

মো. আব্দুর রহমান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়

সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয়

নাজমুল হাসান পাপন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মো. ফরিদুল হক খান: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয়

মহিবুল হাসান চৌধুরী: শিক্ষা মন্ত্রণালয়


মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয়

দীপু মনি: সমাজকল্যাণ মন্ত্রণালয়


 প্রতিমন্ত্রী হলেন যারা-


খালিদ মাহমুদ চৌধুরী: নৌ পরিবহন মন্ত্রণালয়

জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগ ও তথ্য  প্রযুক্তি মন্ত্রণালয়

জাহিদ ফারুক: পানি সম্পদ

নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ (এবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্ব নেই)।

সিমিনি হোসেন রিমি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

মহিবুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সম্প্রচার

শফিকুর রহমান চৌধুরী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

বেগম রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

আহসানুল ইসলাম টিটু: বাণিজ্য মন্ত্রণালয়


শেয়ার করুন